২০২৩-এর আগে আর ফেসবুকে ফিরতে পারবেন না ট্রাম্প!

ট্যুইটারে ধাক্কা খেয়েছিলেন আগেই। এ বার ফেসবুক থেকেও তাঁকে বিদায় জানানো হল। শুক্রবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাসপেন্ড করল সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। ২০২৩-এর আগে আর ফেসবুকে ফিরতে পারবেন না ট্রাম্

ট্যুইটারে ধাক্কা খেয়েছিলেন আগেই। এ বার ফেসবুক থেকেও তাঁকে বিদায় জানানো হল। শুক্রবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাসপেন্ড করল সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। ২০২৩-এর আগে আর ফেসবুকে ফিরতে পারবেন না ট্রাম্প।

ফেসবুকে ফিরতে পারবেন না ট্রাম্প!

ভবিষ্যতে বিশ্বের রাষ্ট্রনেতাদের সঙ্গে ফেসবুক কী আচরণ করতে পারে, তারই একটা ইঙ্গিত মিলেছেন এই সিদ্ধান্তে। জানুয়ারিতে ক্যাপিটোলে বিক্ষোভের ঘটনার পরই ট্রাম্পের বেশ কিছু পোস্ট ঘিরে আপত্তি ওঠে। তখনই ফেসবুক ট্রাম্পকে ব্যান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

পোস্টগুলি থেকে হিংসা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। পরে ফেসবুক সিদ্ধান্ত নেয় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা না করে ছ'মাস সময় দেওয়া হোক ট্রাম্পকে। যথাযথ জবাব পাওয়ার জন্য এই সময় দেওয়া হয়েছিল। জানুয়ারি থেকে ৬ মাস অতিক্রান্ত হয়ে গেলেও জবাব মেলেনি ট্রাম্পের।

তাই এবার নিষিদ্ধ করে দেওয়া হল ফেসবুকের তরফ থেকে। ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে, শর্ত পূরণ হলে ব্যান তুলে নেওয়া হবে। ফেসবুক বিবৃতি দিয়ে জানিয়েছে, ট্রাম্পের এই সাসপেনশনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নিয়ম ভাঙলে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে।

জানুয়ারিতেই মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্ট পাকাপাকিভাবে নিষিদ্ধ করে টুইটার। আর এই অত্যন্ত সাহসী পদক্ষেপের নেতৃত্বে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত বিজয়া গদে। অভিযোগ ওঠে, নীতি লঙ্ঘন করে ট্যুইটের মাধ্যমেই সমর্থকদের উস্কানি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর বিজয়া টুইট করে লিখেছিলেন, "ফের হিংসার ঝুঁকি থাকার কারণে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। আমরা আমাদের সিদ্ধান্তের বিষয়ে তথ্য দিয়েছি। আপনারা চাইলে পড়তে পারেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+