মানুষের নির্দেশ মানছে না যন্ত্র, এআই সিস্টেম ব্যবহার করে নাজেহাল ফেসবুক
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম ব্যবহার করা থেকে সরে এল স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম ব্যবহার করা থেকে সরে এল স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। তিসলা-র সিইও ইলন মাস্ক এর আগেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সতর্ক করেছিলেন। তারপরই ফেসবুক এআই পরিষেবা বন্ধ করে জানিয়েছে, যে কোড দেওয়া হয়েছিল, তা না মেনে চ্যাটবুটস নিজের মতো আচরণ করছিল। ফলে বাধ্য হয়ে এই সিস্টেম সরিয়ে ফেলতে হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আরও অনেককিছু খতিয়ে দেখার রয়েছে জানিয়ে ফেসবুক এই পরিষেবা বন্ধ করেছে। কারণ কম্পিউটার অকেজো করে দিচ্ছে এমনটা নয়। তবে ইংরেজির বদলে নিজের তৈরি করা ভাষা এটি ব্যবহার করছে।
যে ভাষা এআই ব্যবহার করছে তা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। আর বিশেষজ্ঞরা কোনও কম্যান্ড দিলেও তা অনেক সময়ে এআই নিচ্ছে না। অর্থাত নিজের মতো করেই আচরণ করছে এআই। যার ফলেই এআই সিস্টেম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ফেসবুক।
গত জুন মাসে প্রথম এই বিষয়টি সামনে আসে। গবেষকরা দেখেন চ্যাটবুটস তৈরির সময়ে তাঁদের কম্যান্ড না নিয়ে নিজের মতো করে ল্যাঙ্গোয়েজ তৈরি করে ফেসবুক কাজ করছে। পরে কোনও ইনপুট না নিয়েই কোডের বাইরে গিয়ে নিজের মতো করে কাজ করতে শুরু করেছে।
প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানী স্টিফেন হকিং আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর মতে, এআই মানুষকে একদিন পিছনে ফেলে দেবে। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা এগিয়ে চলেছে তাতে বিপদের প্রমাদ গুনেছেন বিল গেটস থেকে শুরু করে স্টিভ ওজনিয়াক সকলেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications