হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করা যাবে মেসেঞ্জারে! নতুন ইকো সিস্টেম গড়ছে ফেসবুক

বড় পরিকল্পনার পথে এগোচ্ছে ফেসবুক।

বড় পরিকল্পনার পথে এগোচ্ছে ফেসবুক। এটির মেসেজিং প্রোডাক্টকে এক ছাতার তলায় আনার কথা ভাবছেন জুকারবার্গ। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রামকে একই ইকো সিস্টেমের মধ্যে আনার চেষ্টা হচ্ছে।

ফেসবুক থেকে মেসেজ করা যাবে মেসেঞ্জারে! নতুন ইকো সিস্টেম গড়ছে ফেসবুক

এই ধরনের বিষয় হলে যেভাবে মানুষ মেসেজিং অ্যাপ ব্যবহার করে সেই ধারণাটাই বদলে যাবে। এর ফলে ক্রস প্ল্যাটফর্ম মেসেজিং করা যাবে বলেও মনে করা হচ্ছে।

অ্যাপগুলি আলাদা থাকলেও একই প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে মেসেজ করা যাবে। যেমন মনে করা যাক, হোয়াটসঅ্যাপে থেকেও আপনি মেসেঞ্জারে কাউকে মেসেজ করতে পারবেন। ইনস্টাগ্রামে থেকেও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন।

যদিও এখনও গোটাটাই পরিকল্পনার স্তরে রয়েছে। মনে করা হচ্ছে ২০২০ সালের শুরু দিক থেকে এই ব্যবস্থা ফেসবুক চালু করতে পারে। এই ধরনের চ্যালেঞ্জিং মিশনের আগে জুকারবার্গ সতর্ক। ফলে বুঝে পা ফেলতে চাইছেন।

কীভাবে ফেসবুক এন্ড-টু-এন্ড এনক্রিপশন করে সেটা দেখার বিষয়। কারণ হোয়াটসঅ্যাপে ডিফল্ট এনক্রিপশন হয়। মেসেঞ্জার ও ইনস্টাগ্রামও কি সেই পথে হাঁটতে চলেছে? সেটাই এখন দেখার বিষয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+