জুকারবার্গ সহ বহু ইউজারকেই 'মেরে' ফেলল ফেসবুক!
শুক্রবার রাতে আচমকাই 'মারা' যায় ফেসবুকের বহু জীবিত ইউজার। আসলে ফেসবুক ভুলবসত এই কাণ্ড ঘটিয়েছে।
সান ফ্রান্সিসকো, ১২ নভেম্বর : শুক্রবার রাতে আচমকাই 'মারা' যায় ফেসবুকের বহু জীবিত ইউজার। আসলে ফেসবুক ভুলবসত এই কাণ্ড ঘটিয়েছে। তবে এই ভুলের কোপ থেকে বাদ পড়েননি খোদ ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গও।
ফেসবুকের দাবি, এই ভুল ভয়াবহ। খুব কম সময়ের জন্য মৃত প্রোফাইলের জন্য তৈরি মেসেজ ভুল করে অন্যদের অ্যাকাউন্টে পোস্ট হয়ে গিয়েছে।

মিডিয়া সূত্রের খবর, শুক্রবারদিন প্রায় ২০ লক্ষ ফেসবুক ইউজারের প্রোফাইলে ভুল করে এই ধরণের মেসেজ গিয়েছে। এমনকী মৃতের আত্মার শান্তি কামনা করে মেসেজ যায় ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গের ওয়ালেও।
এরপরেই সোস্যাল নেটওয়ার্কটি ক্ষমা চায়। এবং যত তাড়াতাড়ি সম্ভব সাইট থেকে এই ত্রুটি সারিয়ে দেয়।












Click it and Unblock the Notifications