সারা বিশ্ব জুড়ে 'ডাউন' ফেসবুক, ইনস্টাগ্রাম, শোরগোল ব্যবহারকারীদের মধ্যে
ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বুধবার রাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না পেরে বিপদে পড়লেন। আর সেই ক্ষোভের কথা অনেকেই জানালেন টুইটারের মাধ্যমে।
ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বুধবার রাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না পেরে বিপদে পড়লেন। আর সেই ক্ষোভের কথা অনেকেই জানালেন টুইটারের মাধ্যমে।

ওয়েবসাইট downdetector.com এর মতানুসারে ভারতে ফেসবুক রাত সাড়ে ৯টার পর থেকে ডাউন হয়ে যায়। তার কয়েক মিনিটের মধ্যে ইনস্টাগ্রামও বসে যায়। এমনকী ফেসবুক মেসেঞ্জারেও অসুবিধা হয়েছে।
We’re aware that some people are currently having trouble accessing the Facebook family of apps. We’re working to resolve the issue as soon as possible.
— Facebook (@facebook) March 13, 2019
এই প্রসঙ্গে ফেসবুক দুঃখপ্রকাশ করেছে। সমস্যা তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে। অনেক ব্যবহারকারী প্রথমে সমস্যা বুঝতে পারেননি। ইন্টারনেটের সমস্যা বলে বারবার লগ ইন করার চেষ্টা করেন। তবে অনেকেই বিফল হয়েছেন। পরে ফেসবুক বিবৃতি দেওয়ার পর বিষয়টি সামনে আসে।












Click it and Unblock the Notifications