আপনি কি 'ফেসবুক গ্র্যাজুয়েট' বা ডক্টরেট?

আপনি কী 'ফেসবুক গ্র্যাজুয়েট' বা ডক্টরেট?
ডেনমার্ক, ১০ ডিসেম্বর : শুধু ফেসবুক-এ চ্যাট করলেই কী ফেসবুক সম্পর্কে সব জানা হয়ে যায় না কি? তারজন্য দরকার প্রয়োজনীয় পরিশ্রম, কঠিন অধ্য়াবসায়। মাত্র একবছর সময়। আর আপনি হয়ে যান ফেসবুক গ্র্যাজুয়েট।

ফেসবুক গ্র্যাজুয়েট। রসিকতা হচ্ছে না কি? বিজ্ঞান, কলা, বাণিজ্য এসব বিষয়ে স্নাতক হওয়া আম বাত। কিন্তু ফেসবুক গ্র্যাজুয়েট এ আবার কেমন কথা? শুধু গ্র্যাজুয়েশন কেন চাইলে তার পর পিএইচডিও করতে পারেন। বিষয় ওই 'ফেসবুক'। সঙ্গে অবশ্য পাশাপাশি টুইটার, ইনস্টাগ্রামের মত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসও রয়েছে সিলেবাসে।

সিলেবাস? হ্যাঁ, ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ডেনমার্কে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নিয়ে প্রথাগত শিক্ষা দিতে শুরু হয়েছে একটি স্কুল। নাম লার্নিং ফেসবুক অ্যান্ড সোশ্যাল ওয়ার্ল্ড। এক বছরের ডিগ্রি কোর্স। এই ডিগ্রির নাম 'বিএফ'- ব্যাচেলার অফ ফেসবুক। পাশ করার পর চাইলে করতে পারেন পিএইচডি। হতে পারেন ডক্টরেট ইন ফেসবুক।

আসলে গোটা বিশ্বে যেভাবে ফেসবুক-টুইটার ছড়িয়ে পড়েছে তাতে এটা অত্যন্ত স্পষ্ট যে সংবাদের ভবিষ্যত কিন্তু ক্রমশ ডিজিটাইজ হচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিংয়ে দক্ষ হওয়া এক্ষেত্রে খুব জরুরী। কিন্তু অনেকেই আছেন যারা সেভাবে ফেসবুকটা বুঝতে পারেন না। তা ছাড়া এমন অনেক কিছু জিনিস আছে যা ঠিক মত জানা থাকলে ফেসবুক ব্যবহার করলে আপনি নিজেকে আরও জনপ্রিয় করতে পারবেন, আপনার গুণ, আপনার প্রোডাক্টের গুণ আরও ভালভাবে তুলে ধরতে পারবেন। এই সব ধারণা থেকেই এই স্কুলের জন্ম বলে জানিয়েছেন স্কুলের মালিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+