ইউজারদের অন্ধকারে রেখে তথ্য চুরির অভিযোগ! জোর বিপদে ফেসবুক
ফেসবুক এবার জোর বিপদে পড়েছে। ফেসবুক ব্যবহারকারী বা ইউজারদের তথ্য না জানিয়ে চুরি করার অভিযোগ উঠেছে।
বিশ্বের সর্ববৃহৎ স্যোশাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ফেসবুক এবার জোর বিপদে পড়েছে। ফেসবুক ব্যবহারকারী বা ইউজারদের তথ্য না জানিয়ে চুরি করার অভিযোগ উঠেছে। যা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এর জেরে মার্কিন শেয়ার বাজারে ধস নেমেছে। একদিনের কিছু বেশি সময়ে পাঁচ হাজার কোটি ডলারের বেশি সম্পত্তি ক্ষতি হয়েছে ফেসবুকের।
অভিযোগ উঠেছে ফেসবুকের সঙ্গে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার গোপন চুক্তি নিয়ে। ২০১৬ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হয়ে এই সংস্থা প্রচার করেছে। এই সংস্থাকেই তাদের বিপুল পরিমাণ ইউজারদের তথ্য ব্যবহারের অনুমতি ফেসবুক দিয়েছিল।
শোনা গিয়েছে, নির্বাচনের সময়ে কেমব্রিজ অ্যানালিটিকা নামে সংস্থাকে রিপাবলিকানের জনৈক সমর্থক রবার্ট মের্কের দেড় কোটি ডলার অর্থ সাহায্য করেন। যে খবর সামনে আসার পরে হইচই পড়ে গিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস।












Click it and Unblock the Notifications