আল জাজিরার অনুসন্ধানমূলক প্রতিবেদন সরানোর নির্দেশ পায়নি ফেসবুক

ফেসবুক
Getty Images
ফেসবুক

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রচারিত 'অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' নামের অনুসন্ধানী প্রতিবেদনটি ফেসবুক সরিয়ে নেবে কি না সেটি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারকে উদ্ধৃত করে জানিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ আল জাজিরার প্রতিবেদনটি সরিয়ে ফেলতে রাজী হয়েছে এবং এ দ্রুত এই ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রীকে উদ্ধৃত করে আরো বলা হয়, আদালতের নির্দেশনার কপি ফেসবুক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং তারা আল জাজিরার রিপোর্টটি সরিয়ে নেবে।

এমন পটভূমিতে ফেসবুকের তরফ থেকে শনিবার রাতে একটি বিবৃতি দেয়া হয়েছে।

ফেসবুক বলেছে, "আমরা বিটিআরসির কাছ থেকে ডকুমেন্টারি সরিয়ে নেওয়ার জন্য হাইকোর্টের লিখিত নির্দেশনা পাইনি। আমরা এই বিষয়ে কোন বিবৃতি দেইনি।"

ফেসবুকের পক্ষে বাংলাদেশে জন-সংযোগকারী প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআর ইমেইলের মাধ্যমে এই বিবৃতি পাঠিয়েছে।

সম্পর্কিত খবর:

বাংলাদেশের সেনাপ্রধান এবং তার ভাইদের কর্মকাণ্ড নিয়ে আল জাজিরা টেলিভিশন যে প্রতিবেদন প্রচার করেছে, হাইকোর্ট গত ১৭ই ফেব্রুয়ারি সেই প্রতিবেদন অনলাইন প্ল্যাটফর্ম ও সব ধরনের সামাজিক মাধ্যম থেকে অবিলম্বে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে।

ফেসবুকের বিবৃতি নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিবিসি বাংলাকে বলেন, ফেসবুকের কাছে আদালতের রায়ের ল'ইয়ার্স কপি পাঠানো হয়েছে, আদালতের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফায়েড কপি পাঠানো হয়নি।

মি. জব্বার বলেন, "আদালতের রায়ের কপি তো এখনো বের হয়নি। আমরা যেটা পাঠিয়েছি সেটা হচ্ছে ল'ইয়ার্স কপি।"

তিনি জানান, হাইকোর্ট নির্দেশ দেবার আগে থেকেই ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, আল-জাজিরার মতো সংবাদমাধ্যম যখন কোন তথ্য প্রচার করে তখন সেটি সরানো কঠিন। আদালতের রায় থাকলে সেটি তারা বিবেচনা করবে বলে ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে। এমনটাই দাবি করছেন মন্ত্রী মোস্তফা জব্বার।

আরও পড়তে পারেন:

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+