তাইওয়ানের পথে চিনা ট্যাঙ্কার, মার্কিন স্পিকার পালোসির সফরে উস্কানি দেখছে বেজিং, হুঙ্কার জিনপিংয়ের

তাইওয়ানের পথে চিনা ট্যাঙ্কার, মার্কিন স্পিকার পালোসির সফরে উস্কানি দেখছে বেজিং, হুঙ্কার জিনপিংয়ের

মার্কিন স্পিকার ন্যান্সি পালোসি তাইওয়ানে পা রাখতেই জ্বলে উঠেছে বেজিং। একের পর এক হুঁঙ্কার দিয়ে চলেেছ তাঁরা। এবার সরাসরি চিনা প্রেসিডেন্ট শি জিনপিং চরম হুঁশিয়ারি দিয়েছেন তাইওয়ানকে। শি বলেেছন মার্কিন স্পিকারের তাইওয়ানে পা রাখার ঘটনায় প্রকাশ্যে উস্কানি দেখছেন তিনি। এবং তার দিকে নজর রেখেছে বেজিং। এদিকে চিনের সামরিক শক্তি প্রয়োগে সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। মাথা নোয়াতে রাজি নয় তাইওয়ানও। প্রেসিডেন্ট পাল্টা বার্তা দিয়েছেন, আন্তর্জাতিক শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে বেজিং।

তাইওয়ানকে হুঁশিয়ারি জিনপিংয়ের

তাইওয়ানকে হুঁশিয়ারি জিনপিংয়ের

তাইওয়ানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বেজিং। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন তাইওয়ানকে। মার্কিন স্পিকার ন্যান্সি পা পালোসির তাইওয়ান সফরে আসার ঘটনাকে একেবারেই সহজ করে দেখতে নারাজ বেজিং। জিনপিংয়ের হুঁশিয়ারি দিয়েছেন, ন্যান্সি পালোসির তাইওয়ান সফরকে তিনি উস্কানি হিসেবে দেখছেন। আমেরিকা উস্কানি দিতেই তাইওয়ানে স্পিকারকে পাঠিয়েছেন বলে দাবি জিনপিংয়ের। কাজেই এই ঘটনা তাঁদের কাছে একেবারেই সহজ নয়।

তাইওয়ানের পথে িচনা ট্যাঙ্কার

তাইওয়ানের পথে িচনা ট্যাঙ্কার

গতকাল থেকেই চিন হুঁঙ্কার দিয়ে চলেছে তাইওয়ানকে। কাগজে কলমে না হলেও তাইওয়ানকে নিজেদের বলেই দাবি করে থাকে বেজিং। আর সেখানে মার্কিন স্পিকারের পা রাখ যে একেবারেই সহজ সমীকরণ নয় তা আঁচ করেই বেজিং তাইওয়ানে সমরিক শক্তি প্রয়োগ করার হুঁশিয়ারি দিয়েছে। ন্যান্সি পালোসি তাইওয়ানে পা রাখতেই চিনের যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশ সীমায় চক্কর দিতে শুরু করেছে। সূত্রের খবর ইতিমধ্যেই চিনা ট্যাঙ্কার তাইওয়ানের পথে রওনা হয়েছে। তাহলেকি সত্যিই বেজিং সামরিক শক্তি প্রয়োগ করতে চলেছে বেজিং এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে গিয়েছে।

ভুলের মাশুল দিতে হবে

ভুলের মাশুল দিতে হবে

ন্যান্সি পালোসির তাইওয়ানে পা রাখাকে বেজিং একেবারেই সহজ চোখে দেখছে না। রীতি মত হুঁশিয়ারি দিয়ে বলেছে এই ভুলের মাশুল দিতে হবে তাইওয়ানকে। অন্যদিকে ন্যান্সি পালোসি তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার পর পাশে থাকার বার্তা দিয়েছেন। তাইওয়ানের প্রেসিডেন্টও মাথা নোয়াতে নারাজ। কোনও ভাবেই তারা মাথা নোয়াবেন না বলে পাল্টা বার্তা দিয়েছেন। কাজেই তাইওয়ানে উত্তেজনা বাড়ছে।

চিনের পাশে থাকার বার্তা

চিনের পাশে থাকার বার্তা

চিনের পাশে থাকার বার্তা দিয়েছেন পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে বেজিং যা হুঁশিয়ারি দিয়েছে তা ঠিক করেছে। কারণ সর্বত্র আমেরিকার অভিভাবকত্ব বরদাস্ত করা উচিত নয়। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই পাকিস্তানের আকাশ পথের সাহায্য িনয়ে আফগান্সিতানে ড্রোন হামলা চালিয়ে জঙ্গি েনতা নিকেশ করেছে আমেরিকা ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+