কলকাতার ঠাণ্ডায় কাঁপছেন! আর এই জায়গায় চোখের পাতাতেও জমছে বরফ,ফাটছে থার্মোমিটার
সাইবেরিয়ার ওয়েমিয়াকোন গ্রামে বাসিন্দারের হাল দেখলে কী বলবেন? দেখেনিন সেখানের অবস্থা, মনে পড়ে যেতে পারে ডিজনি প্রযোজিত ছবি 'ফ্রোজেন'-এর কথা।
কলকাতায় ঠাণ্ডার ছোবলে ক্রমেই কুপোকাত হচ্ছেন শহরাবাসী। শুধু শহর কেন, জেলার তাপমাত্রার পারদ যেভাবে নামছে , তাতে রীতিমত নাজেহাল সকলেই। তবে এই শহরের ঠাণ্ডায় যদি কাবু হয়ে গিয়েছেন মনে করেন, তাহলে সাইবেরিয়ার ওয়েমিয়াকোন গ্রামে বাসিন্দারের হাল দেখলে কী বলবেন? দেখেনিন সেখানের অবস্থা, মনে পড়ে যেতে পারে ডিজনি প্রযোজিত ছবি 'ফ্রোজেন'-এর কথা।

ফ্রোজেন!
ডিজনি প্রযোজিত ছবি 'ফ্রোজেন'-এ দেখানো হয়েছিল এক মেয়ে কীভাবে যাবতীয় কিছু ছুঁলেই তা বরফ হয়ে যায়। আর সাইবেরিয়ার ওয়েমিয়াকোন এমনিতেই 'ফ্রোজেন'! সেখানের তাপমাত্রা মাইনাসের নীচে। ফলে বুঝতেই পারছেন বিশ্বের সবচেয়ে ঠাণ্ডা এই গ্রামে এখন কি পরিস্থিতি।

ভাঙছে থার্মোমিটার
বিশ্বের শীতলতম গ্রাম ওয়েমিয়াকোন এ এই মুহূর্তে ঠাণ্ডা মাইনাস ৬২ ডিগ্রি। ঠাণ্ডার ছোবলে এখানে থার্মোমিটার ফাটতে শুরু করে দিয়েছে। ঠাণ্ডার দাপট একদিকে যেমন থার্মোমিটার ভাঙছে , অন্যদিকে রেকর্ডও ভাঙছে।

সোশ্যাল মিডিয়ায় যা দেখা গেল
সোশ্যাল মিডিয়ায় এসেছে সাইবেরিয়ার বাসিন্দাদের কয়েকটি ছবি। যাতে দেখা যাচ্ছে ঠাণ্ডার জেরে চোখের পাতাতেও বরফ জমতে শুরু করে দিয়েছে। এ ছবি দেখে মনে পড়ে যেতেই পারে ডিজনির 'ফ্রোজেন ' ছবির কথা।

সাইবেরিয়ার তাপমাত্রা
সাইবেরিয়ান টাইমস সংবাদপত্রের দাবি, ওয়েমিয়াকোন-এ তাপমাত্রা কোথাও কোথাও মইনাস ৬৭.৭ ডিগ্রি হয়ে গিয়েছে। আর তা যদি সত্যি হয়, বলতে হবে, তাহলে ১৯৯৩ সালের রেকর্ড ভেঙে এখনই শীতলতম দিন কাটাচ্ছে সাইবেরিয়া।












Click it and Unblock the Notifications