কবে ভারতে আনা যাবে বিজয় মালিয়াকে? প্রত্যর্পণ নিয়ে মুখ খুলল ব্রিটেন!
আশা করা হয়েছিল রাতেই ভারতে ফিরিয়ে আনা হতে পারে ব্রিটেনে থাকা বিজয় মালিয়াকে। তবে একটি আইনি সমস্যা উপনীত হওয়ায় তা সম্ভব হয়নি। এরপরই প্রশ্ন ওঠে, তবে কী বিজয় মালিয়ার প্রত্যর্পণ হবে না? এই বিষয়ে এবার মুখ খুলল ব্রিটেন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে এই নিয়ে বললেন ব্রিটিশ হাই কমিশনার।

এখনও একটি আইনি ইস্যু রয়েছে
এদিন এই বিষয়ে ব্রিটিশ হাই কমিশনের মুখপাত্র বলেন, 'গত মাসে বিজয় মালিয়া তাঁর প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করার পর তা বাতিল করা হয়। ব্রিটেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনও আপিল আর তিনি করতে পারবেন না। তবে, এখনও একটি আইনি ইস্যু রয়েছে। সেটির সমাধান প্রয়োজন বিজয় মাল্যর প্রত্যর্পণের জন্য।'

যা না হলে বিজয়ের প্রত্যর্পণ সম্ভব নয়
তিনি আরও বলেন, 'ব্রিটেনের আইন অনুসারে, ওটার সমাধান না হওয়া পর্যন্ত বিজয় মালিয়ার প্রত্যর্পণ সম্ভব নয়। ইস্যুটি গোপনীয় এবং আমরা তাই সেবিষয়ে বিস্তারে বলতে পারছি না। কতদিন লাগবে এটির সমাধান হতে, সেটাই আমরা বলতে পারছি না। যত দ্রুত সম্ভব এটির সমাধান করতে চাই আমরা।'

ব্রিটেনের সুপ্রিম কোর্টে বিজয়ের আবেদন খারিজ হয়
বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়ার যে আবেদন ভারত সরকারের তরফে করা হয়েছিল, তার বিরুদ্ধে লন্ডন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মালিয়া। সেখানে হারের পর গত মাসের শুরুতে ব্রিটেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কিংফিশার উড়ান সংস্থার এককালীন কর্ণধার। তবে সেখানেও মালিয়ার আবেদন ধোপে টেকেনি।

কবে ফিরবেন বিজয়?
এবার ভারতে বিজকে ফিরিয়ে আনার ব্যপারে সব সরকারি কাজকর্মও শেষ হয়েছে। এবার যেকোনও সময় কিংফিশার কর্ণধারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী হয় ভারত। এদিকে ঋণের ১০০ শতাংশই ভারত সরকারকে ফিরিয়ে দিতে চাইছেন বিজয় মালিয়া। পরিবর্তে তাঁর বিরুদ্ধে চলা মামলা বন্ধ করা হোক। কয়েকদিন আগেই কেন্দ্রের কাছে এই আবেদনই করলেন 'পলাতক' বিজয় মালিয়া।

৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ
কিংফিশার এয়ারলাইন্সের নামে বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়েছিলেন তিনি। এরপর তা শোধ করতে না পেরে বিদেশে পালিয়ে যান সংস্থার তৎকালীন কর্ণধার বিজয় মালিয়া।

আইনি লড়াইয়ের সময়কাল
প্রত্যর্পণের বিরুদ্ধে লন্ডনের হাইকোর্টে গিয়েছিলেন বিজয় মালিয়া। কিন্তু, তাঁর আবেদন খারিজ করে দিল আদালত। ২০১৮ সালে তাঁকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় সেখানকার এক নিম্ন আদালত। তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সেদেশের সরকারের কাছে প্রত্যর্পণের আবেদন জানায় সিবিআই ও ইডি। সেই শুনানিতে বিজয় মালিয়াকে প্রত্যর্পণের নির্দেশ দেয় নিম্ন আদালত।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications