নিউ ইয়র্কে বিস্ফোরণ, ছড়াল সন্ত্রাসের আতঙ্ক, গ্রেফতার ১

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন সকালে দু'দুবার বিস্ফোরণ হয়। আতঙ্কে লোকজন ছুটে পালাতে থাকে। কারণ, অফিসের জন্য বহু মানুষ সে সময় ৪২ নম্বর স্ট্রিটে বাস থেকে নামছিলেন।

সোমবার সকালে বিস্ফোরণে কেঁপে উঠল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। ভারতীয় সময় বিকেল এবং আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে নিউ ইয়র্কের পোর্ট অথরিটি বাস টার্মিনালে। টাইমস স্কোয়ারের লাগোয়া ৪২ স্ট্রিট এবং এইথ অ্যাভিনিউ- এ এই বাস টার্মিনাল। জানা গিয়েছে বিস্ফোরণে ৪ জন জখম হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক সন্দেহভাজনকেও।

বিস্ফোরণ আতঙ্কে নিউ ইয়র্ক, মুহূর্তে গ্রাস করল আতঙ্ক

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন সকালে দু'দুবার বিস্ফোরণ হয়। আতঙ্কে লোকজন ছুটে পালাতে থাকে। কারণ, অফিসের জন্য বহু মানুষ সে সময় ৪২ নম্বর স্ট্রিটে বাস থেকে নামছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণ কোনও পূর্ব নির্দিষ্ট চক্রান্ত নয়। কাকতালীয়ভাবে পাইপ বোমা ফেটে বিস্ফোরণ হয়। তবে, এর পিছনে নাশকতার কোনও ছক আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার পর থেকেই পোর্ট অথরিটির ওই টার্মিনালটি বন্ধ করে দেওয়া হয়েছে। চারপাশে ঘিরে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং দমকল। বিস্ফোরণের পর পরই ছুটে আসে পুলিশ বাহিনী। প্রায় কয়েক শ' পুলিশ গোটা এলাকা ঘিরেও ফেলে।

কয়েক সপ্তাহ আগেই নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে একটি স্কুলবাসকে পিষে দিয়েছিল একটি বড় ট্রাক। ওই ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিল অন্তত ১২ জন। ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হানার পর লোয়ার ম্যানহাটনে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ছিল নিউ ইয়র্কের বুকে সবচেয়ে বড় জঙ্গি হামলা। এবার নিউ ইয়র্কেরই টাইমস স্কোয়ার লাগোয়া এলাকায় বিস্ফোরণে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+