টাঙ্গাইল সেনানিবাসে বিস্ফোরণে নিহত পাঁচ

বিশ্বস্ত সূত্রের খবর, টাঙ্গাইলের শহিদ সালাহউদ্দিন সেনানিবাসের ভারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই দুর্ঘটনা ঘটে। যে পাঁচজন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে দু'জন ফৌজি। বাকি তিনজন বিজিবি কর্মী। এঁরা ছাড়াও গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও অন্তত ১১ জন। ৮২ এমএম মর্টার শেল চালানোর সময় আচমকা গোলাটি ফেটে গেল এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সেনাবাহিনী।












Click it and Unblock the Notifications