৯/১১ জঙ্গি হামলার থেকেও কঠিন সংকটের মুখোমুখি আমেরিকা, আশঙ্কা বিশেষজ্ঞদের
৯/১১ জঙ্গি হামলার থেকেও কঠিন সংকটের মুখোমুখি আমেরিকা, আশঙ্কা বিশেষজ্ঞদের
মার্কিন মুলুকে ক্রমেই বিধ্বংসী রূপ ধারণ করছে করোনার প্রাদুর্ভাব। আমেরিকার জেনারেল সার্জন জেরোম অ্যাডামস রবিবার আশঙ্কা প্রকাশ করে জানান সামনের কিছু সপ্তাহে সেখানে মারাত্মক আকার ধারণ করতে পারে করোনা।

করোনা সংকটকে ৯/১১ জঙ্গি নাশকতার সঙ্গে তুলনা
এই সংকটকালীণ মহূর্তকে পার্ল হারবার ও ৯/১১ জঙ্গি নাশকতার সঙ্গেও এদিন তুলনা করেন তিনি। জেরোম অ্যাডামসের কথায়, "এটা বেশিরভাগ আমেরিকানদের গোটা জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত হতে চলেছে। পাশাপাশি করোনা রুখতে আমাদের প্রত্যককেই নিজ নিজ ভূমিকা পালন করতে হবে।"

মৃতের সংখ্যা ছাড়িয়েছে দশ হাজার
বর্তমানে বিশ্বের মধ্যে সর্বাধিক আক্রান্তের সংখ্যা আমেরিকায়, ৩,৩৫,০০০। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০,০০০। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে আগামী দু'সপ্তাহ দেশ ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডঃ অ্যান্টনি ফৌসির গলাতেওো এই বিষয়ে আশঙ্কার সুর শোনা যায়।

হতাশা প্রকাশ ট্রাম্পের
অন্যদিকে একটি সাংবাদিক সম্মেলনে ট্রাম্প আরও বলেন, আরও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হলে মৃত্যুর সংখ্যা খানিক কমতে পারে। এইসাথে করোনা টাস্কফোর্স সম্পর্কে সংক্ষেপে বলতে গিয়ে তিনি বলেন, "এই সপ্তাহ থেকে পরের সপ্তাহের মধ্যে সম্ভবত সবচেয়ে কঠিন সময় কাটাবে আমেরিকা। দুর্ভাগ্যক্রমে অনেক মৃত্যুর ঘটনাও। আমাদের সতর্কতাই মৃত্যুর হারকে খানিক ঠেকাতে পারে।"












Click it and Unblock the Notifications