ড্যানিয়েলস মামলায় আদালতে হাজিরা, হাতকড়া পরতেও রাজি ডোনাল্ড ট্রাম্প
স্টর্মি ড্যানিয়েলস মামলায় আদালতে হাজিরার জন্য হাতকড়া পরতেও রাজি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা জানিয়েছেন তাঁর এই ইচ্ছার কথা। কিন্তু কেন তিনি হাতকড়া পরবেন? পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে নীরবে অর্থপ্রদানের অভিযোগ তাঁর বিরুদ্ধে।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট যুক্তি দিয়েছেন, যেহেতু তাঁকে আদালতে যেতে হবে, নিজেকে সমর্পণ করতে হবে, তাই হাতকড়া পরতেও তিনি রাজি। আসলে তিনি এই ধরনের বক্তব্য থেকে অনুপ্রেরণা পান। এই হাতকড়া পরার বার্তায় তিনি বিষয়টিকে অন্যায্য বিচার হিসাবে দেখছেন।
ট্রাম্পের ঘনিষ্ঠরা এই বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন। তিনি ২০২৪-এ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন। তার আগে আদালতে উপস্থিত হওয়া তাকে পিছিয়ে দেবে এই লড়াইয়ে। তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টাদের ট্রাম্পের আত্মসমর্পণের বিষয়ে সাম্প্রতিক আলোচনায় ভয় এবং উদ্বেগের বিষয়টি উড়িয়ে দেয়।
ট্রাম্প তাঁর বিরুদ্ধে এই মামলা, আদালতে হাজিরা হওয়াকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতে চাইছেন। তিনি শহিদ হওয়ার বার্তা দিয়ে ২০২৪-এর নির্বাচনে ফায়দা লুটতে চাইছেন। যদিও ট্রাম্পের উপদেষ্টারাও অনিশ্চিত ছিলেন যে, তিনি আসলে তার বিরুদ্ধে অভিযোগকে কীভাবে ইতিবাচক করে তুলতে পারেন।
পর্ন তারকা ড্যানিয়েলসকে নীরব অর্থ প্রদান মামলায় তাঁর প্রতিক্রিয়ার কৌশলে তিনি কীভাবে প্রসিকিউশনের বিরুদ্ধে অন্যাহ্য বিচারের ছবি তুলে ধরতে পারেন সেদিকে আরও বেশি মনোযোগী হয়েছেন। অতীতে এ ধরনের বহু ঘটনাকে নিজের পালে ঘুরিয়ে দিয়েছেন ট্রাম্প। ২০২৪ সালের প্রচারাভিযানের ট্রাম্পকে এই বিষয়টি কতটা উপকৃত করবে, তা বলবে ভবিষ্যৎ।
এখানে উল্লেখ্য, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসের মধ্যে নীরবে অর্থ প্রদানের অভিযোগে ফৌজদারী মামলা হয়েছিল। মিসেস ড্যানিয়েলস দাবি করেন, তাঁর সঙ্গে যৌন সম্পর্ক ছিল ট্রাম্পের। ড্যানিয়েলস বলেন, ২০১৬ সালের নির্বাচনের আগে মুখ বন্ধ রাখার জন্য আইনজীবীর মাধ্যমে ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার তিনি গ্রহণ করেছিলেন।
ওই আইনজাবী মাইকেল কোহেনকে পরে একাধিক অভিযোগে জেলে পাঠানো হয়। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ২০১৮ সালে মিসেস ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। মিসেস ড্যানিয়েলসের আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। মিডিয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২০০৬ সালে এক দাতব্য গল্ফ টুর্নামেন্টে মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর দেখা হয়। তিনি অভিযোগ করেন, তাঁরা ক্যালিফোর্নিয়া ও নেভাদের মধ্যবর্তী লোক তাহোতের এক হোটেলে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন।
এক প্রশ্নের জবাবে ড্যানিয়েলস বলেন, মিস্টার ট্রাম্প তাঁকে ওই রাতের ঘটনা নিয়ে চুপ থাকতে বলেছিলেন। তিনি এমন অভিযোগও সামনে আনেন যে, ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প তখন সবেমাত্র সন্তান প্রসব করেছিলেন। এসব কথা যাতে প্রকাশ্যে না আসে তাঁকে চুপ থাকার জন্য হুমকি দেওয়া হয় এবং অর্থ প্রদান করা হয়।












Click it and Unblock the Notifications