Boris Johnson Praised Modi: মোদীর ভূয়সী প্রশংসায় ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী, লিখলেন গোটা একটা চ্যাপ্টার
Boris Johnson Praised Modi: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভূয়সী প্রশংসায় প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। চলতি সপ্তাহেই মুক্তি পেয়েছিল বরিস জনসনের আত্মজীবনী (Autobiography)। সেখানেই নরেন্দ্র মোদীকে 'চেঞ্জ মেকার' (Change Maker) বলে উল্লেখ করেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী।
নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে আত্মজীবনী রচনা করেছেন বরিস জনসন। সেখানেই মোদীর সঙ্গে তাঁর সাক্ষাতের (Boris Johnson Modi Meeting) সময়ের মুহূর্ত তুলে ধরে গোটা একটি চ্যাপ্টার লিখেছেন বরিস জনসন। মোদীর মধ্যে অদ্ভূত এক কর্মশক্তির (Astral Energy) অনুভব করেছেন বলেও আত্মজীবনীতে লিখেছেন তিনি।

আত্মজীবনীর নাম রেখেছেন 'আনলিশড' (Unleashed)। ব্রিটেনের সঙ্গে ভারতের সুসম্পর্কের (Britain India Relation) কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। তাঁর সুশাসনকালেই ব্রিটেনের সঙ্গে ভারতের সেরা দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছিল বলেও দাবি করেন বরিস জনসন। ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি গড়ে তুলতে যথাযথ সঙ্গী তথা বন্ধু ছিলেন নরেন্দ্র মোদী, এমনটাই লিখলেন বরিস জনসন।
লন্ডনের মেয়র থাকাকালীন টেমসের তীরে মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ। সিটি হলে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বরিস জনসন। আত্মজীবনীর ব্রিটেন অ্যান্ড ইন্ডিয়া নামক চ্য়াপ্টারে বরিস লেখেন, "টাওয়ার ব্রিজের ধারে দাঁড়িয়ে থাকার সময় মোদীর প্রচুর অনুগামী, সমর্থক ও ভক্তরা সেখানে ভিড় জমিয়েছিলেন।"
বরিস আরও লেখেন, "আমার হাত ধরে হিন্দিতে কিছু বলেছিলেন মোদী। আমি বুঝতে না পারলেও ওনার মধ্যে অদ্ভূত এক শক্তি অনুভব করেছিলাম। তারপর থেকেই ওনার সঙ্গ অনুভব করি। ব্রিটেন ভারত সম্পর্কে উনিই বদল আনবেন, এটুকু বুঝেছিলাম। শুধু মুক্ত বাণিজ্যই নয়, দীর্ঘমেয়াদি সুসম্পর্ক গড়ে ওঠার ব্যাপারেও বিশ্বাসী ছিলাম।"
বরিস জনসনের মন্ত্রিসভাতেই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সূনাক (Rishi Sunak) ও প্রীতি প্যাটেল (Priti Patel)। আত্মজীবনীতে তাঁদেরও প্রশংসা করেন বরিস। দু'দেশের বাণিজ্যের স্লথ গতি নিয়েও উষ্মা প্রকাশ করেন বরিস জনসন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications