শ্রীলঙ্কা: থাইল্যান্ডে যেতে চান পলাতক রাষ্ট্রপতি গোটাভায়া রাজাপাকশা
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, শ্রীলংকার বিতাড়িত সাবেক প্রেসিডেন্ট গোটাভায়া রাজাপাকশাকে যেন তাদের দেশে ঢুকতে দেয়া হয়, তারা সেরকম একটি অনুরোধ পেয়েছে।
ব্যাপক গণ-বিক্ষোভের মুখে গত মাসে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়া মি. রাজাপাকশা এখন থাইল্যান্ডে আশ্রয় চাইছেন বলে যে খবর বেরিয়েছে, তার পরিপ্রেক্ষিতে বুধবার থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয় একথা জানায়।
তারা বলছে, মি. রাজাপাকশাকে ৯০ দিনের জন্য থাকতে দেয়া হবে, তবে তিনি কোন রাজনৈতিক আশ্রয় চাইছেন না।
মি. রাজাপাকশার বিরুদ্ধে শ্রীলংকার বিক্ষোভকারীরা অর্থনৈতিক অব্যবস্থাপনার মাধ্যমে দেশকে চরম সংকটে ঠেলে দেয়ার অভিযোগ এনেছে।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংগ্রাত এক বিবৃতিতে বলেছেন, "শ্রীলঙ্কার বর্তমান সরকারের কাছ থেকে প্রাক্তন রাষ্ট্রপতিকে থাইল্যান্ডে প্রবেশের অনুরোধ পেয়েছে থাই সরকার।"
বিবিসি বাংলায় অন্যান্য খবর:
- শ্রীলংকার অর্থনীতি, রাজনীতি ও সরকার হঠাৎ করে ভেঙে পড়লো কেন
- শ্রীলংকার অস্থিরতার কেন্দ্রে থাকা রাজাপাকশা পরিবার কারা?
বিবিসি বাংলায় অন্যান্য খবর:
- ইরানের যে নারীদের বিয়ের আগে সতীত্ব প্রমাণ করতে হয়
- 'হাওয়া' সিনেমায় বন্দী শালিক নিয়ে পরিবেশবাদীদের উদ্বেগ, 'ফিকশন' বলছেন পরিচালক
- যুক্তরাষ্ট্রে চার মুসলিমকে হত্যায় অভিযুক্ত নিজেও একজন মুসলমান
"দু'দেশের মধ্যে দীর্ঘস্থায়ী এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে বিবেচনায় নেয়া হয়েছে।"
তিনি জানান, "থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে ২০১৩ সালের ভিসা ছাড় সংক্রান্ত চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কার একজন কূটনৈতিক পাসপোর্টধারী হিসেবে প্রাক্তন রাষ্ট্রপতি ৯০ দিনের জন্য ভিসা ছাড়াই থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন।"
মি. রাজাপাকশা গত ১৩ই জুলাই একটি সামরিক বিমানে চড়ে দেশ থেকে পালিয়ে যান। বর্তমানে তিনি সিঙ্গাপুরে স্বেচ্ছা-নির্বাসনে রয়েছেন।
গত ১৪ই জুলাই তিনি ১৪ দিনের ভিসায় সিঙ্গাপুরে প্রবেশ করেন এবং তার অবস্থানের মেয়াদ আরও দু'সপ্তাহ বাড়িয়ে নেন। এর মেয়াদ শেষ হবে।
ভিডিও দেখতে পারেন:
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে














Click it and Unblock the Notifications