Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্যর্থ হল চিকিৎসা, মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

কাজে আসল না চিকিৎসা! ঘটনার পর থেকে আশঙ্কাজনক ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। যদিও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, আশঙ্কাজনক পরিস্থিতি হলেও ডাক্তাররা তাঁকে বাঁচানোর সবরকম চেষ্টা করছেন। কিন্তু কোনও চিকিৎস

কাজে আসল না চিকিৎসা! ঘটনার পর থেকে আশঙ্কাজনক ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। যদিও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, আশঙ্কাজনক পরিস্থিতি হলেও ডাক্তাররা তাঁকে বাঁচানোর সবরকম চেষ্টা করছেন। কিন্তু কোনও চিকিৎসাই কাজে আসল না। শেষমেশ মৃত্যুর কোলে ঢোলে পড়লেন শিনজো আবে।

মৃত্যুর কোলেই ঢোলে পড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে সে দেশে। ইতিমধ্যে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে একাধিক দেশ। শুধু তাই নয়, শিনজো আবে'র মৃত্যুর খবর সামনে আসার পরেই শোকপ্রকাশও করা হয়েছে ভারতের তরফে। ইতিমধ্যে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে নয়া দিল্লির তরফে।

সরকারি ভাবে ইতিমধ্যে শিনজো আবে'র মৃত্যুর খবর জানানো হয়েছে। কিছুক্ষণ পর তাঁর মৃতদেহ হাসপাতাল থেকে বার করা হবে বলে জানা যাচ্ছে।

নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময়ে অতর্কিতেই গুলি করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে'কে। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়েই আততায়ী গুলি চালায় পিছন থেকে। এরপরে সেখানেই পড়েন যান আবে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় জাপানের নারা শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথেই অ্যাম্বুল্যান্সেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। যদিও চিকিৎসকরা সবরকম ভাবে চেষ্টা করেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্যে। কিন্ত্য সবরকম চেষ্টাই ব্যর্থ হয়ে যায়। ঘন্টাখানেক পরেই হাসপাতালেই আবে'র মৃত্যু হয় বলে জানা যায়।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জাপানে। অন্যদিকে ইতিমধ্যে সন্দেহভাজন শ্যুটারকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রটিকে। জানা যাচ্ছে, অভিযুক্ত একটা সময় সে দেশের নৌবাহিনীতে ছিলেন বলে খবর। কেন শিনজো আবেকে গুলি তা খতিয়ে দেখছে সে দেশের পুলিশ প্রশাসন। ঘটনার পরেই জাপানে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। সব জায়গাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে বলেই খবর।

বলে রাখা প্রয়োজন, বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রীদের মধ্যে একজন ছিলেন শিনজো আবে। বিশ্বনেতাদের খুবই কাছের মানুষ ছিলেন। শুধু তাই নয়, শত্রু দেশগুলির চোখে চোখ রেখে কথা বলার সাহস ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী আবে'র।

তবে ২০২০ সালের অগস্ট মাসে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর থেকে ধীরে ধীরে নিজেকে রাজনীতি থেকে সরিয়েই নেন আবে। কার্যত অন্তরালেই চলে গিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘদিন পর আজ শুক্রবার সকালে একটি নির্বাচনী প্রচারে যোগ দিয়েছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। আর সেখানেই তাঁকে গুলি করা হয় বলে জানা যাচ্ছে। বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+