Bangladesh: বাংলাদেশে ভয়ঙ্কর বিপদের মুখে হিন্দুরা! ট্রাম্পের সাহায্যে চাইছেন হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রী

Bangladesh: বাংলাদেশে প্রশ্নের মুখে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা! হাসিনা সরকারের পতনের পর থেকে লাগাতার চলছে হামলা। কখনও ভাঙচুর হচ্ছে মন্দির তো কখনও হিন্দু সম্প্রদায়েরর মানুষের উপর করা হচ্ছে অত্যাচার। আর এর মধ্যেই ইসকনের সন্নাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। দলে দলে মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন।

আর এই পরিস্থিতি নিয়ে ইউনূস সরকারকে একহাত নিয়েছেন শেখ হাসিনা সরকারের প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ (former Foreign Minister Hasan Mahmud)। তাঁর দাবি, বাংলাদেশে (Bangladesh) পরিস্থিতি ভয়ঙ্কর। বড় বিপদের মুখে রয়েছে সে দেশের হিন্দুরা।

Bangladesh

বঙ্গুবন্ধু কন্যার মতো হাসান মাহমুদও একেবারে গোপন এক আস্থানায় রয়েছে। ঘটনার পরেই বাংলাদেশ ছাড়েন। আর সেই গোপন আস্থানা থেকেই পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, লাগাতার মৌলবাদী ও সন্ত্রাসবাদকে উৎসাহ দেওয়া হচ্ছে। এমনকি লাগাতার ভারত বিরোধী বক্তব্য ইউনূস সরকারের কৌশল বলে দাবি প্রাক্তন বিদেশমন্ত্রীর। আর সেটাই ক্রমশ বাংলাদেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে বলে দাবি।

সাক্ষাৎকারে হাসান মাহমুদ আরও বলেন, বাংলাদেশ গণতন্ত্র বলে কিছু নেই। ফলে সে দেশে বসবাসকারী অসংখ্যা সংখ্যালঘু বিপদের মুখে রয়েছে। লাগাতার মন্দিরে হামলা হচ্ছে। সংখ্যালঘু হিন্দুদের বাঁচাতে ইউনুস সরকার সম্পূর্ণ ব্যর্থ বলেও মন্তব্য করেছেন।

এই অবস্থায় ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চাইছেন। তৎকালীন হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ওই সদস্য আশা প্রকাশ করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প সরকার তৈরি হলে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে। সব দলের কাছে একটা রাস্তা খুলে যাবে। গণতান্ত্রিক বাংলাদেশ আঞ্চলিক শান্তিএবং সুরক্ষাা দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও মন্তব্য হাসান মাহমুদের।

একই সঙ্গে তিনি আরও বলছেন, বাংলাদেশে অশান্তির পিছনে আছে বিদেশী শক্তি। সেই সংক্রান্ত প্রমাণ পাওয়া গিয়েছে। এমনকি ঢাকায় পাকিস্তান দূতাবাসের সক্রিয়তা নিয়েও উদবেগ প্রকাশ করেছেন প্রাক্তন বিদেশমন্ত্রী। তাঁর দাবি, পাকিস্তানের মৌল্যবাদীরা এর পিছনে যুক্ত। বাংলাদেশ আরও ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলেও এদিন সাক্ষাৎকারে জানিয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+