ভাসছে ইউরোপ, রাক্ষুসে বন্যা গ্রাস করল ১৫০-র বেশি প্রাণ, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি জার্মানির

ভাসছে ইউরোপ, রাক্ষুসে বন্যা গ্রাস করল ১৫০-রও বেশি প্রাণ,সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি জার্মানির

বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত গোটা ইউরোপ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে জার্মানিতে। দেখে বিশ্বাস করা যাবে না বন্যা কীভাবে তাণ্ডব চালিয়েছে গোটা ইউরোপে। ইতিমধ্যেই ১৫০ জনের মৃত্যু হয়েছে এই বিধ্বংসী বন্যায়। তছনচ হয়ে গিয়েছে গোটা জার্মানি। রাস্তাঘাট, বাড়িঘর, দোকান বাজার সব লন্ডভন্ড। কোনও কিছু আস্ত নেই সেখানে। বাসিন্দারা বলছেন গত ২০ বছরে তারা প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ দেখেননি।

Recommended Video

ভাসছে ইউরোপ,রাক্ষুসে বন্যা গ্রাস করল ১৫০-র বেশি প্রাণ, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি জার্মানির
বিধ্বংসী বন্যা ইউরোপে

বিধ্বংসী বন্যা ইউরোপে

একদিকে করোনার থাবা অন্যদিকে বিধ্বংসী বন্যা। বিপর্যস্ত ইউরোপ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েেছ জার্মানি এবং বেলজিয়াম। সেখানকার সংবাদ মাধ্যমের একের পর এক ছবি বুঝিয়ে দিয়েছ কী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন সেখানকার মানুষ। ইতিমধ্যেই ১২৮ জনের মৃত্যু হয়েছে এই ভয়ঙ্কর বন্যা। রাস্তাঘাট প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ছবিতে দেখা গিয়েছে রাস্তা যেন নদীতে পরিণত হয়েছিল। প্রবল গতিতে বন্যার জল শহর ডুবিয়ে গিয়েছিল। ভয়াবহ সেই পরিস্থিতি।

 লন্ডভন্ড জার্মানি

লন্ডভন্ড জার্মানি

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানি। রাস্তাঘাটের অস্তিত্ব আর নেই বললেই চলে। গুঁড়িয়ে গিয়েছে একাধিক বাড়ি। কোনটা রাস্তা কোনটা মাঠ বোঝা মুশকিল হচ্ছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে জার্মানিতে। জার্মানির বাসিন্দারা জানিয়েছেন ১৫ মিনিটে সব শেষ হয়ে গিয়েছে। এতোটাই ভয়ঙ্কর ছিল সেই জলের স্রোত। তিনি বলেছেন বাড়িঘর, ফ্ল্যাট, দোকান বাজার, গোটা পাড় জলে ডুবে গিয়েছে। ৬৫ বছরের এক বৃদ্ধি জানিয়েছেন গাছ উপড়ে পড়ে রয়েছে রাস্তায়। একাধিক বাড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছে জলের তোড়। গত ২০ বছরে এমন বিধ্বংসী বন্যা দেখেননি বলে জানিয়েছেন তিনি।

 ভাসছে বেলিজায়মও

ভাসছে বেলিজায়মও

জার্মানির পাশে বেলজিয়ামের পরিস্থিতিও ভয়াবহ। সেখানে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ২০ থেকে হঠাৎ করে ২৩-এ পৌঁছে গিয়েছে বন্যায় মৃত্যু। একাধিল এলাকাএখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ২১ হাজার মানুষ এখনও বিদ্যুৎ ছাড়া বাস করছেন বেলজিয়ামে। একদিনের শোক দিবস ঘোষণা করেছেন বেলজিয়ামের প্রাইম মিনিস্টার আেকজান্ডার ডি ক্রো। উদ্ধার কাজে সেনা নামানো হয়েছে।

সুইৎজার ল্যান্ড উদ্বেগে

সুইৎজার ল্যান্ড উদ্বেগে

গত কয়েক দশকে এমন বৃষ্টি হয়নি ইউরোপে। দ্য সোলেন মজ নদী যেন ফুঁসছে। ভয়ঙ্কর সেই নদীর অবস্থা। এই নদীর তীরেই শহরগুলিতে প্রায় ২ কোটি লোক বাস করেন। সুইৎজারল্যান্ডের সব নদী, হ্রদ, জলপ্রপাতের অবস্থাও ভয়ঙ্কর। পশ্চিম ইউরোপের বেশ কিছু জায়গায় ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে। প্রায় ২ মাস ধরে প্রবল বর্ষণ চলছে এইসব এলাকায়। একাধিক জায়গায় মাটি আলগা হয়ে ধস নামার পরিস্থিতি তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+