৪৮ ডিগ্রি পার করে গেছে, অগাস্টেই ৫০ ডিগ্রি হতে পারে তাপমাত্রা, প্রবল দহনের পূর্বাভাস আবহাওয়া দফতরের

৪৮ ডিগ্রি পার করে গেছে, অগাস্টেই ৫০ ডিগ্রি হতে পারে তাপমাত্রা, প্রবল দহনের পূর্বাভাস আবহাওয়া দফতরের

ইউরোপের গ্রীষ্ম মানেই একটা মনোরম আবহাওয়ার কথা সকলের মনে আসে। যাঁরা গিয়েছেন তারা জানেন কতটা মনোরম হয় ইউরোপের গ্রীষ্ম। কিন্তু সেই মনোরম আবহাওয়া যে উবে গিয়েছে গত কয়েক বছরে তা তাপমাত্রার গ্রাফ দেখলেই স্পষ্ট। এবার তো গরমে তাপমাত্রা এতটাই চড়েছে ইউরোপে যে হার মানিয়েছে ভারতকেও। ভারতেও গত ২ বছরে তাপমাত্রার পারদ এতটা চড়েনি। গতকাল ইউরোপের তাপমাত্রা ৪৮ ডিগ্রি পার করে গিয়েছে। আগামি কয়েকদিনের মধ্যে সেটা ৫০ ডিগ্রিতে পৌঁেছ যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রচণ্ড দহনে ইউরোপে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। একাধিক জায়গায় দাবানলও ছড়িয়ে পড়ছে বলে খবর পাওয়া গিয়েছে। আগুন সামাল দিতে হিমসিম খাচ্ছেন দমকলকর্মীরা। একাধিক জায়গায় দাবানল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রবল গরম ইউরোপে

প্রবল গরম ইউরোপে

প্রবল গরম পড়েছে ইউরোপে। যা আগে কখনও দেখেননি সেখানকার বাসিন্দারা। ইতালি, গ্রিস, স্পেন সহ একাধিক দেশে শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ চড়তে চড়তে চড়তে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েেছ। বুধবার সিসলির তাপমাত্রা ছিল ৪৮.৮ ডিগ্রি সেলসিয়ায়। এখনও পর্যন্ত যা সর্বাধিক। এতদিন ইউরোপের গ্রীষ্মমানে ছিল সমুদ্রের ধারে বসে সানবাথ নেওয়া। সেসব আর কল্পনা করতে পারছেন না সেখানকার বাসিন্দরা। গরমের চোটে নাজেহাল অবস্থা। ইতালিতে একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সেই সব অগ্নিকাণ্ড সামাল দিতে দিতে হিমসিম খাচ্ছেন সেখানকার বাসিন্দারা। চার জন মারা গিয়েছেন ইতালিতে। ব্রিটেনের আবহাওয়া দফতর জানিয়েছে আগামি কয়েকদিনের মধ্যে তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে ইউরোপে।

চলছে প্রবল তাপপ্রবাহ

চলছে প্রবল তাপপ্রবাহ

তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করে গেলেই তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হয়। ইউরোপের একাধিক দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে। তাই প্রবল তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। তার জেরে প্রায় নাভিশ্বাস দশা ইউরোপের বাসিন্দাদের। ২০১৯ সালে ফ্রান্সের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। সেটা ২০২১ সালে আরও বেড়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইউরোপের মতো শীত প্রধান দেশে কীকরে এভাবে গ্রীষ্মের দহন বাড়ছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন পরিবেশ বিদরা। জয়বায়ু পরিবর্তনের কারণেই আবহাওয়ার এই বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন তাঁরা। তাপমাত্রা বাড়তে পারে আশঙ্কা করে ইতিমধ্যেই গ্রিস, ইতালি, ফ্রান্সের একাধিক জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

তাপমাত্রা বাড়ছে পৃথিবীর

তাপমাত্রা বাড়ছে পৃথিবীর

তাপমাত্রা বাড়তে শুরু করেছে পৃথিবীর। সম্প্রতি প্রকাশিত আইপিসিসির রিপোর্ট বলছে আগামীদিন আরও ভয়ঙ্কর হতে চলেছে। গত কয়েক বছরে পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়েছে। যার জেরে জয়বায়ু পরিবর্তন শুরু হয়েগিয়েছে। একাধিক দেশে প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে। বিশেষ করে বিপদ রয়েছে হিন্দুকুশ রিজিয়নে। সেখানে বেশি প্রভাব পড়বে বলে জানিয়েছেন তাঁরা। সমুদ্রের জলের উত্তাপও বাড়তে শুরু করেছে যার কারণে একের পর এক ভয়ঙ্কর ঘূর্নিঝড় ধেয়ে আসছে সমুদ্র থেকে। কয়েকদিন আগেই ভারতে পর পর বিধ্বংসী তিনটি ঘুর্ণিঝড় হয়েছে। যা আগে কখনও দেখা যায়নি। টর্নেটো দেখা দিচ্ছে ভারতে। যা এশিয়ার কোনও দেশে দেখা যায় না। সেই ধরনের ঝড় দেখা দিচ্ছে। সমুদ্রের জলের উত্তাপ বাড়তে শুরু করায় আন্টার্ক টিকার বরফ গলতে শুরু করেছে।

বিপর্যয় বাড়বে

বিপর্যয় বাড়বে

আগামি দিনে প্রকৃতির রোষ আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। যে পথে এগোচ্ছে গোটা বিশ্ব তাতে আর খুব বেশি দেরী নেই যখন লালগ্রহে পরিণত হবে পৃথিবী। এই ভাবে তাপমাত্রা বাড়তে থাকলে প্রাকৃতিক বিপর্যয় বাড়তে শুরু করবে। কয়েকদিন আগেই জার্মানিতে বিধ্বংসী বন্যা দেখা দিয়েছিল। সেই বন্যায় কয়েকশো মানুষের প্রাণ গিয়েছে। সেখানকার বাসিন্দারা জানিয়েছিলেন এই রকমবিধ্বংসী বন্যা এর আগে কখনও দেখেনি জার্মানি। বেলজিয়ামেও সেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রবল বর্ষণের কারণেই এই বন্যা হয়েছিল বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+