নেটো নিয়ে সমর্থন আশা না করতে সুইডেনকে এরদোয়ানের হুশিয়ারি
স্টকহোমে একটি বিক্ষোভে কুরআনের অনুলিপি পোড়ানোর কয়েক দিন পর সোমবার এমন হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান।
নেটোতে যোগ দেয়া নিয়ে তুরস্কের কাছ থেকে কোন সহায়তার আশা করা সুইডেনের উচিত নয় বলে সতর্ক করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান। সুইডেনের রাজধানী স্টকহোমে একটি বিক্ষোভে মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর কয়েক দিন পর এমন হুঁশিয়ারি দিলেন তিনি।
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে সুইডেন নেটোতে যোগ দেয়ার আবেদন করেছে। কিন্তু এতে যোগ দিতে হলে নেটোর সদস্য দেশ তুরস্কের অনুমোদন দরকার।
সুইডেনে যে বিক্ষোভে কোরআন পোড়ানো হয়েছিল, তার আগে কুর্দিরা একটি বিক্ষোভ করেছিল। সেখানে মি. এরদোয়ানের কুশপুত্তলিকা ঝুলানো হয়।
এর প্রতিক্রিয়ায় এরদোয়ান বলেন, "সুইডেনের আমাদের কাছ থেকে নেটোর জন্য সমর্থন আশা করা উচিত নয়।"
"এটা স্পষ্ট যে যারা আমাদের দেশের দূতাবাসের সামনে এই ধরনের অপমানজনক ঘটনা ঘটিয়েছে, তারা তাদের আবেদনের বিষয়ে আমাদের কাছ থেকে আর কোনো সহায়তা আশা করতে পারে না।"
গত শনিবার অনুষ্ঠিত ওই বিক্ষোভের জন্য আগে থেকেই অনুমতি দিয়েছিল সুইডিশ কর্তৃপক্ষ। তবে কোরআন পোড়ানোর কোন অনুমতি দেয়া হয়নি।
যে বিক্ষোভে কোরআন পোড়ানো হয়েছিল সেটির নিন্দা করেছেন এরদোয়ান। কট্টর ডানপন্থী একজন ডেনিশ রাজনীতিবিদ এই বিক্ষোভের নেতৃত্ত্ব দিয়েছিলেন। এরদোয়ান বলেন, বাক স্বাধীনতার নামে ইসলাম ধর্মকে অবমাননার বৈধতা দেয়া যায় না।
সুইডিশ সরকারও বিক্ষোভের সমালোচনা করেছে।
গত শনিবার সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেন, "সুইডেনে মতপ্রকাশের স্বাধীণতা বেশ বিস্তৃত। তবে এর অর্থ এই নয় যে সুইডিশ সরকার বা আমি, বিক্ষোভে প্রকাশিত মতামতকে সমর্থন করি।"
সোমবার মি. এরদোয়ানের মন্তব্যের জবাব দেয়ার আগে মি. বিলস্ট্রম বলেছেন যে, তিনি কোন মন্তব্য করার আগে তুর্কি নেতা ঠিক কী বলেছেন তা তিনি বুঝতে চান।
তিনি বলেন, " নেটো নিয়ে সুইডেন, ফিনল্যান্ড এবং তুরস্কের মধ্যে যে চুক্তি বিদ্যমান রয়েছে তা মেনে চলবে সুইডেন।"
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর ফিনল্যান্ডের সাথে সুইডেনও নেটোতে যোগ দেয়ার আবেদন করে। কিন্তু সাম্প্রতিক বিক্ষোভ উত্তেজনা বাড়িয়ে তুলেছে।
নেটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন যে, নেটোভুক্ত দেশগুলিতে মত প্রকাশের স্বাধীনতা একটি "মূল্যবান জিনিস" এবং এই কাজগুলি অনুচিত হলেও তা "স্বাভাবিকভাবে অবৈধ" ছিল না।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্ক বিক্ষোভের অনুমতি দেওয়ার সুইডিশ সরকারের সিদ্ধান্তকে "সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য" বলে নিন্দা জানিয়েছে।
"যখন আমরা কিছু বলি, আমরা সততার সাথে বলি। এবং যখন কেউ আমাদের অসম্মান করে, আমরা তাদেরকে তাদের প্রাপ্য জায়গায় রাখি।"
প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন যে, তিনি সুইডিশ প্রতিরক্ষামন্ত্রীর তুরস্ক সফর বাতিল করেছেন। কারণ, এসব 'অগ্রণযোগ্য বিক্ষোভের' বিষয়ে সুইডেন কোন পদক্ষেপ নেয়নি।
সাম্প্রতিক সময়ে সুইডেনের কয়েকজন মন্ত্রী তুরস্ত সফর করেন। তখন আশা জেগেছিল যে সুইডেনের নেটাতে যোগদানের বিষয়ে হয়তো আপত্তি তুলে নেবে তুরস্ক।
যেহেতু তুরস্ক ইতোমধ্যে নেটোর সদস্য, সেজন্য তারা অন্য দেশকে যোগদানকে বাধা দিতে পারে। এরইমধ্যে সুইডেনের কাছে বেশ কিছু দাবি করেছে তুরস্ক৷ এর মধ্যে রয়েছে কিছু কুর্দি নাগরিককে তুরস্কের কাছে ফিরিয়ে দেয়া, যাদের সন্ত্রাসী বলে দাবি করেছে তুরস্ক।
চলতি মাসের শুরুর দিকে, সুইডিশ প্রধানমন্ত্রী বলেছিলেন যে, স্টকহোমে কুর্দি বিক্ষোভকারীরা যারা একটি ল্যাম্পপোস্ট থেকে তুরস্কের রাষ্ট্রপতির কুশপুত্তলিকা ঝুলিয়ে দিয়েছিল তারা সুইডেনের নেটোতে যোগ দেয়ার আবেদনকে ভেস্তে দিতে চায়।
একজন সুইডিশ মন্ত্রী এই ঘটনাকে "দুঃখজনক" হিসাবে চিহ্নিত করেছেন, তবে তুরস্ক বলেছে যে নিন্দা জানানোই যথেষ্ট নয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত














Click it and Unblock the Notifications