বাংলাদেশে সকলের জন্য সমান অধিকার, ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে বললেন ইউনুস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরেই বার্তা দিয়েছিলেন মহম্মদ ইউনুস৷ সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধের জন্য বার্তাও দিয়েছিলেন। এবার সকলের সহযোগিতা চাইলেন তিনি। বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতেও অনুরোধ করলেন।

আজ মঙ্গলবার ঢাকার ঢাকেশ্বরী কালী মন্দির পরিদর্শন করতে গিয়েছিলেন মহম্মদ ইউনুস। সেখানেই তিনি বড় বার্তা দিয়েছেন। বাংলাদেশের নাগরিকদের সকলের জন্য সমান অধিকার৷ এই কথাও জানালেন তিনি।

Muhammad Yunus

বাংলাদেশের অনেক হিন্দু মন্দিরে আক্রমণ করা হয়েছে। সেদিক থেকে ইউনুসের ঢাকেশ্বরী মন্দিরে যাওয়ার ঘটনা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এই কথাও মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলাদেশের হিন্দু - বৌদ্ধ - খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ দিন কয়েক আগে একটি বার্তা দিয়েছিল৷ সেখানে জানানো হয়, দেশের ৫২ টি জেলায় ২০৫ টির বেশি হামলা হয়েছে। হামলা চালানো হয় একাধিক মন্দিরেও।

" অধিকার সকলের জন্য সমান। আমরা সবাই এক অধিকারের মানুষ। আমাদের মধ্যে কোনও ভেদাভেদ করবেন না। দয়া করে, আমাদের সাহায্য করুন। ধৈর্য্য ধরুন, পরে বিচার করুন - আমরা কী করতে পেরেছি, কী পারিনি। আমরা যদি ব্যর্থ হই, তাহলে আমাদের সমালোচনা করুন। " জাতির উদ্দেশ্যে এই বার্তাই দিলেন ইউনুস।

মহম্মদ ইউনুস বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পুজো কমিটির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন। পাশাপাশি মন্দির পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও ভক্তদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুসলমান, হিন্দু, বৌদ্ধ হিসেবে দেখা উচিত নয়। মানুষ হিসেবে দেখা উচিত। মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ঠিক করা দরকার। এই কথা তিনি এদিন দাবি করেছেন।

মহম্মদ ইউনুসের সঙ্গে ছিলেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও ধর্মবিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেন। পুজো উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, সার্বজনীন পুজো কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল উপস্থিত ছিলেন। হিন্দু - বৌদ্ধ - খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্রকুমার নাথও উপস্থিত ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+