দুবাইয়ে এমিরেটস বিমানের ক্র্যাশ ল্যান্ডিং, অল্পের জন্য প্রাণে বাঁচলের যাত্রীরা!
দুবাই, ৩ আগস্ট : তিরুবন্তপুরমের একটি এমিরেটস বিমান দুবাইতে ক্র্যাশ-ল্যান্ডিং করল। খুব অল্পের জন্য প্রাণে বাঁচল বোয়িং ৭৭৭-এর ২৭৫ জন যাত্রীরা। ['হাইজ্যাক'-এর মাঝেই মিশরের বিমান ছিনতাইকারীর সঙ্গে ব্রিটিশ যাত্রীর সেলফি, শোরগোল টুইটারে!]
বুধবার দুপুর ১২ টা ৪৫ নাগাদ এয়ারবাসটি দুবাইয়ের বিমানবন্দরে অবতরণ করে। অবতরণ করার সময় পিছনের অংশ ভর দিয়ে রানওয়েতে নামে বিমানটি। সেই সময়ে বিমানের ডানদিকের ডানায় আগুন ধরে যায়। [বিমানে ঘুমন্ত মহিলার শরীর হাতড়িয়ে ৬ মাসের হাজতবাস এক ধর্মযাজকের]

এমিরেটস বিমান সংস্থার তরেফে জানানো হয়েছে EK 521 নম্বর বিমানের ২৭৫ জন যাত্রীকেই নিরাপদভাবে বিমানের ভিতর থেকে বের করে আনা হয়েছে। [বিমানে মদ নেওয়া যাবে না শুনেই গোটা বোতল সেখানেই সাবাড় মহিলার]
মিডিয়ার ক্যামেরায় ধরা পড়া ছবি অনুযায়ী, বিমানটির ক্র্যাশ ল্যান্ডিংয়ের পর উপর থেকে কুণ্ডলীকৃত ধোঁয়া বেরতে শুরু করে। দুবাই যে বিমানগুলি ছাড়ার কথা ছিল প্রত্যেকটিরই সময় পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যে বিমানগুলি দুবাইতে অবতরণ করার কথা ছিল তা সারজায় ঘুরিয়ে দেওয়া হয়েছে। [Viral Video: "আমি মেয়ে? আর তাই আপনার অধিকার আছে যখন ইচ্ছে যেখানে খুশি আমায় ছোঁয়ার?"]












Click it and Unblock the Notifications