ইলন মাস্কের খামখেয়ালী টুইটে মহূর্তে খোয়া গেল ১৪০০ কোটি ডলার

ইলন মাস্কের এক টুইটের কারণে কয়েক মহূর্তেই ১৪০০ কোটি ডলার মার্কিন ডলার শেয়ার খোয়ালো মার্কিনি ইলেকট্রিক গাড়ি উত্পাদনকারী সংস্থা টেসলা। টুইটের পরপরই অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে দিলে টেসলায় ইলন মাস্কের নিজস্ব শেয়ারেরও ৩০০ কোটি ডলারের দরপতন হতে দেখা যায়।

ইলন মাস্কের টুইটে টেসলার শেয়ারে নামল বড়সড় ধ্বস

'টেসলার শেয়ার মূল্য অনেক বেশি’- সামান্য এই টুইটেই শেয়ারে ধস নামে প্রতিষ্ঠানটির। ১লা মে ইলেকট্রিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ার মূল্য নিয়ে এই টুইটটি করেন ওই প্রতিষ্ঠাতাটির সিইও ইলন মাস্ক। তার এই টুইটের পরপরই টেসলার শেয়ারে ধস নামে, দাম কমে যায় প্রায় ১০ শতাংশ।

এ দিন ইলন মাস্ককে অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি পৃথক পৃথক টুইটও করতে দেখা যায়। শুধু টেসলাই নয় পাশাপাশি অপর এক টুইটে নিজের সব সহায়সম্পদ এমনকি বাড়িটিও বিক্রি করে দেওয়ার ঘোষণা করেন এই ধনকুবের। ২০১৩ সালে অভিনেতা এবং প্রযোজক জিনি উইল্ডারের কাছ থেকে কেনা ওই বাড়ি বিক্রির টুইট করতে দেখা যায় ইলন মাস্ককে।

একটি ভাল বাজরদর থাকার জন্য টেসলার শেয়ার মূল্য চলতি বছরে অনেকটাই বেড়ে যায় বলে জানা যায়। ২০২০ সালে এটি পৌঁছায় ১০ হাজার কোটি ডলারের কাছাকাছি। এতে উদ্যোক্তাদের কয়েক মিলিয়ন ডলার বোনাস প্রাপ্তির সম্ভাবনাও তৈরি হয়। তবে এরইমধ্যে অঘটন ঘটিয়ে দিলেন মাস্ক।

এর আগেও ২০১৮ সালে শেয়ার বাজার নিয়ে বিতর্কিত টুইট করায় জটিলতায় পড়তে হয়েছিল পেপাল, স্পেস এক্স, টেসলার মতো জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠানের অন্যতম এই প্রতিষ্ঠাতাকে। ২০১৮ সালে এক টুইটের জন্য নিউইয়র্ক স্টক মার্কেট ইলন মাস্ককে ২০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানাও করে বলে জানা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+