ইলন মাস্কের গার্লফ্রেন্ড করোনায় আক্রান্ত, উপভোগ করছি কোভিড, জানালেন গ্রাইমস

ইলন মাস্কের গার্লফ্রেন্ড করোনায় আক্রান্ত

বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের প্রেমিকা করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। মাস্কের প্রেমিকা গ্রাইমস জানিয়েছেন ‌তিনি অবশেষে কোভিড–১৯ এর কাছে ধরা দিলেন। প্রসঙ্গত, অ্যামাজনের কর্ণধারকে জেফ বেজোসকে পিছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যক্তির আসন নিয়েছেন ইলন।

এলন মাস্কের গার্লফ্রেন্ড করোনায় আক্রান্ত, উপভোগ করছি কোভিড, জানালেন গ্রাইমস


কানাডিয়ান পপ গাযিকা ও বর্তমানে মাস্কের পুত্রসন্তানের মা ইনস্টাগ্রাম স্টোরিতে এই খবর শেয়ার করেছেন। গ্রাইমস লিখেছেন, '‌অবশেষে করোনায় আক্রান্ত হলাম তবে অদ্ভুতভাবে ২০২১ সালে ডেকুইল জ্বরের স্বপ্ন উপভোগ করছি।’‌ নিউ ইয়র্ক পোস্ট অনুযায়ী, কানাডিয়ান গায়িকা এর সঙ্গে শিল্পী এসজেডএ–এর গুড ডে টিউন ও একটি চিত্রকলার ছবি পোস্ট করেন। গ্রিমস লেখেন, '‌এই গানটা সত্যিই খুব ভালো’‌। তবে গ্রিমস তাঁর পোস্টে এটা জানাননি যে তাঁর ছেলে বা ইলন করোনায় আক্রান্ত হয়েছেন কিনা। গত সপ্তাহে গ্রিমসের রেভ এডিশন ২০২০ সালের '‌মিস অ্যানথ্রোপোসিন’‌ অ্যালবাম মুক্তি পায়। এটির প্রকৃত অ্যালবাম মার্চ মাসে বিলবোর্ডের ডান্স/‌ইলেকট্রনিক অ্যালবামে ৪ নম্বর স্থানে ছিল। গ্রাইমসের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অগণিত অনুরাগী তাঁর সুস্থতা কামনা করেছেন।

এর আগে ইলন মাস্ক কোভিড–১৯ টেস্ট নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। তিনি এই টেস্টকে ভুয়ো বলেন। স্পেস এক্স ও টেসলার সিইও ইলন মাস্ক জানিয়েছিলেন যে একই দিনে তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ ও নেগেটিভ উভয়ই ধরা পড়ে। মাস্কের উপসর্গ হিসাবে চরম ঠাণ্ডা লাগা ছিল এবং এছাড়া আর কোনও উপসর্গ লক্ষ্য করা যায়নি। নভেম্বরেই চারবার টেস্ট করেন মাস্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+