ঝামেলা বন্ধ করুন, আগেই টুইটার সিইওকে সতর্ক করেছিলেন ইলন মাস্ক!
ঝামেলা বন্ধ করুন, আগেই টুইটার সিইওকে সতর্ক করেছিলেন ইলন মাস্ক!
ক্রমেই টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে টুইটারে ফাটল চওড়া হচ্ছে। ইতিমধ্যে ইলন মাস্ক ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে মাইক্রোব্লগিং সংস্থা টুইটার কেনার চুক্তি থেকে বেরিয়ে এসেছেন। এই নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। আদালতের দ্বারস্থ হচ্ছে টুইটার কর্তৃপক্ষ। তারমধ্যেই একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে টুইটারের সিইও পরাগ আগওয়াল ও সিএফও নেড সেহগালকে তাঁদের আইনজীবীর জন্য চুক্তিতে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে মাস্ক জানিয়েছিলেন।

ইলন মাস্কের অভিযোগ
সম্প্রতি আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২৮ জুন ইলন মাস্ক টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে সিএফও নেড সেহগালকে মেসেজ করেন। সেখানে ইলন মাস্ক জানান, টুইটারের আইনজীবীর কথাপোকথন সমস্যার সৃষ্টি করছে। অবিলম্বে তা বন্ধ করা প্রয়োজন। ৯ জুলাই এমন মাস্কের তরফ টুইটার কেনার চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত জানানো হয়। তবে এর বেশ কয়েক দিন আগে থেকেই ইলন মাস্কের টুইটে চুক্তি থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। ইলন মাস্ক সম্প্রতি একটি টুইটে লিখেছিলেন, এই চুক্তিটি তিনি শুধু আটকে রেখেছেন মাত্র। তারপরের টুইটে ইলন মাস্ক লিখেছিলেন, টুইটার কর্তৃপক্ষ জাল বা ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কে উপযুক্ত তথ্য দিচ্ছে না।

ভুয়ো অ্যাকাউন্টের তথ্য দিতে নারাজ টুইটার
টেসলা সিইও ইলন মাস্ক জানিয়েছেন, টুইটারকে বার বার জাল বা ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আবেদন করা হয়। কিন্তু টুইটার কর্তৃপক্ষ তা দেয়নি। সেই কারণেই তিনি টুইটার কেনার চুক্তি থেকে সরে আসছেন। যদিও ইলন মাস্কের এই সিদ্ধান্ত মোটেই ভালোভাবে নেয়নি টুইটার কর্তৃপক্ষ। তারা আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ইলন মাস্কের সঙ্গে টুইটার কর্তৃপক্ষের বিক্রির চুক্তি হয়। সেখানে জানানো হয়, কোনও পক্ষই আর পিছিয়ে যেতে পারবে না। পিছিয়ে গেলে ব্যাপক অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে।

আদালতের দ্বারস্থ টুইটার
ইলন মাস্কের সিদ্ধান্তের বিরোধিতা করে টুইটার কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। টুইটারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, 'আমাকে টুইটার কিনতে বাধ্য করতে চাইছে। কিন্তু এতদিন ধরে টুইটারের কর্তৃপক্ষের কাছে জাল বা ভুয়ো অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। কিন্তু টুইটার কর্তৃপক্ষ সেই আবেদন গ্রাহ্য করেনি। আদালতের দ্বারস্থ হলে টুইটারকে জাল বা ভুয়ো অ্যাকাউন্টের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনতেই হবে।'

ইলন মাস্কের টুইটার কেনার চুক্তি
এপ্রিল মাসে ইলন মাস্ক টুইটার কেনার প্রস্তাব দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল। এর কয়েকদিন আগেই টুইটার কর্তৃপক্ষ জানিয়েছিল, ৩ বিলিয়ন মার্কিন ডলারে তাদের ৯.২ শতাংশ শেয়ার ইলন মাস্ক কিনেছেন। তিনিই টুইটারের সব থেকে বড় শেয়ার হোল্ডার হয়ে উঠেছেন। কিন্তু ইলন মাস্কের ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার প্রস্তাব প্রথমে মোটেই ভালোভাবে নেয়নি কর্তৃপক্ষ। তবে পরে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে। টুইটার বিক্রির জন্য একটি চুক্তি হয়।












Click it and Unblock the Notifications