ইলন মাস্ক আর টুইটারের CEO নন, কী ঘোষণা করলেন তিনি
টুইটার কেনার পর থেকে তাঁকে ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। তাঁর একাধিক নীতি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আবারও চমকে দেওয়ার মত ঘটনা ঘটালেন এই মার্কিন ধন কুবের। এবার তিনি সরে দাঁড়ালেন টুইটারের সিইও পদ থেকে।
চমকে দেওয়ার মত খবরই বটে। সিইও পদ থেকে সরে দাঁড়িয়ে নিজের জন্য নতুন পদ তৈরি করেছেন তিনি। সেই পদের নাম চিফ টেকনোলজি অফিসার। তিনি টুইট করে জানিয়েছেন তাঁর সংস্থা টুইটারের সিইও পদের জন্য নতুন ব্যক্তিকে তিনি বাছাই করেছেন।

তবে সেই সিইও পদের জন্য তিনি কাকে বাছাই করেছেন তা জানান নি। তবে ইঙ্গিত দিয়েছেন। ইলন মাস্ক জানিয়েছেন যাঁকে তিনি টুইটারের নতুন সিইও পদের জন্য নির্বাচিত করেছেন তিনি আগামী ৬ সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবেন।

মার্কিন সংবাদ পত্র ওয়াল স্ট্রিট জার্নাল আবার ইঙ্গিত দিয়েছে, কমকাস্ট এনবিসি ইউনিভার্সালের এগজিকিউটিভ লিন্ডা ইয়ারিনোকে টুইটারের সিইও পদে বসিয়েছেইলন মাস্ক। যদিও মাস্কের তরফ থেকে এই নামের সত্যতা এখনও জানানো হয়নি। মাস্ক সিইও পদ থেকে সরে নিজের জন্য নতুন পদ তৈরি করেছেন।
গতবছর ডিসেম্বরে টুইটারের দায়িত্ব নেওয়ার পর ইলন মাস্ক বলেছিলেন , তিনি এই পদ থেকে সরে দাঁড়াবেন যদি তাঁর থেকেও বোকা কাউকে পান এই পদ সামলানোর যোগ্য। ইলন মাস্ক টুইটার কেনার পর থেকেই গণহারে ছাঁটাই শুরু করেছিলেন। তারপরেই এই নিয়ে সমালোচনায় জড়িয়েছিলেন ইলন মাস্ক। তারপরেই আবার টুইটারে নতুন একাধিক নিয়ম চালু করেন ইলন মাস্ক।
টুইটারে ব্লু টিক দেওয়া নিয়েও তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে। টুইটারে এবার থেকে টুইট করতে গিয়ে একের পর এক সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। এই নিয়ে নতুন সমালোচনা শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে আবার ইলন মাস্কের এই নতুন ঘোষণা এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications