বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কোনও পরিকল্পনা নেই, টুইটার কর্মীদের অভয় দিলেন ইলন মাস্ক
ইলন মাস্ক টুইটার কর্মীদের অভয় দিয়েছেন তিনি বলেছেন যে, তিনি মোটেই ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের মত কোনও পরিকল্পনায় নেই। তিনি যখন এই সংস্থার দায়িত্ব নেবেনে তিনি মোটেই এমন কিছু করবেন না যাতে কেউ সমস্যায় পড়েন। তবে পুরো এই খবরটাই সূত্রের। যারা মাস্কের ঘনিষ্ঠ তাঁরাই এই কথা বলেছেন বলে জানা গিয়েছে।

কী বলেছেন মাস্ক?
এলন মাস্কের সঙ্গে ৪৪ বিলিয়ন ডলারের ডিল হয়েছিল টুইটারের। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে যে সান ফ্রান্সিস্কোর অফিসে মাস্ক নাকি বলেছেন যে এই সব ছাঁটাই করা হবে না। যদিওবা কিছু হয় তা বড় পরিমানে কিছু হবে না।

কী খবর মিলেছিল?
সম্প্রতি খবর এসেছিল যে টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছুটিতে যেতে পারেন। এমনটাই নাকি পরিকল্পনা সেরে ফেলেছেন বিশ্বের সবথেকে ধনী খোদ Elon Musk-এর। জানা যায়, বিশ্বের অন্যতম বড় মাইক্রো ব্লগিং সাইটের ৭৫ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে নাকি টেসলা কর্তার। বলা হচ্ছিল সংস্থার মালিক যিনিই হোক না কেন আগামী মাসেই কর্মী ছাঁটাই হবে বলে কার্যত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে বলে খবর মেলে।
মার্কিন সংবাদমাধ্যমে দ্য ওয়াশিংটন পোস্ট এই সংক্রান্ত খবর প্রকাশিত করে। যেখানে বেশ কিছু ইন্টারভিউ এবং নথি উদাহরণ হিসাবে তুলে ধরা হয়ে ওই প্রতিবেদনে। সেই খবরে দাবি করা হয় যে এলন মাস্কের পরিকল্পনা অনুসারে সোশ্যাল মিডিয়া সংস্থাতে ৭৫০০ স্টাফের চাকরি যেতে পারে। তবে টুইটারের একটি সূত্র জানায়, কারোর চাকরি যাবে না। সবাই মিলে যেমন কাজ করা হচ্ছিল তা চলবে বলেও দাবি করা হয়।

রিপোর্ট কী বলছিল?
রিপোর্ট অনুসারে, এলন মাস্কের টুইটার কেনার সময়েই কর্মী সংখ্যা কমানোর কথা বলা হয়েছিল। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে বর্তমানের টুইটার ম্যানেজম্যান্ট বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। যেমন আগামী বছরের শেষের দিকে সংস্থার বেতন খরচ থেকে ভারতীয় মূল্যে 6 হাজার কোটিরও বেশি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সেখানে দাঁড়িয়ে অবশ্য একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি কর্মীদের মধ্যে বাড়ছে আতঙ্ক।

ওয়াশিংটন পোস্টের খবর
দ্য ওয়াশিংটন পোস্টের খবরে Twitter HR -এর কথা বলা হয়েছে। যদিও কোনও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেই তেমনটাই দাবি করা হয়েছে। কিন্ত্য তথ্য অন্য কথা বলছে বলে দাবি করা হয়েছে প্রকাশিত ওই খবরে। বলে রাখা প্রয়োজন, গত কয়েক মাস আগেই টুইটার কেনেন টেসলা কর্তা এলন মাস্ক। এরপর হঠাত করেই টুইটার না কেনার ঘোষণা করে দেন তিনি। এই অবস্থায় বিশ্বের অন্যতম বড় মাইক্রো ব্লগিং সাইটের ভবিশ্যত নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এর মধ্যেই এই খবর ঘিরে একেবারে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলে খবর।তবে এই বিতর্কের মধ্যেই এলন মাস্কের $ 44 বিলিয়ন 'বাইআউট' চুক্তিতে অনুমোদন দিয়েছে টুইটার শেয়ারহোল্ডাররা। দীর্ঘদিন ধরেই এলন মাস্কের টুইটার কেনার গোটা প্রক্রিয়াটি ঝুলে রয়েছে। আর এর মধ্যেই গত কয়েকদিন আগেই এই বিষিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications