Elon Musk: একদিনে ৬৪ কোটি ভোট গণনা! ভারতের ভোট-ব্যবস্থার প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক

Elon Musk: ভারতের ভোটব্যবস্থার প্রশংসা টেসলা (Tesla) কর্ণধার ইলন মাস্কের। বিগত লোকসভা নির্বাচনের (Lok Sabha election 2024) গণনা নিয়ে ভূয়সী প্রশংসা করলেন মাস্ক। তুলনা টানলেন আমেরিকার সঙ্গেও। এক্স হ্যান্ডেলে পোস্টে মাস্ক লেখেন, ভারত একদিনেই কোটি কোটি ভোট গণনা করে ফেলছে। অথচ, যুক্তরাষ্ট্রে এখনও প্রেসিডেন্ট নির্বাচনের (US Presidential Election) গণনা চলছে।

এক্স হ্যান্ডেলে একটি খবর শেয়ার করেন মাস্ক। ভারতে ১৮ তম লোকসভা নির্বাচনের ফলাফলের দিন অর্থাৎ ৪ জুন প্রকাশিত হয়েছিল সেই খবর। যার শিরোনামে লেখা ছিল ভারত ১ দিনেই ৬৪ কোটি ভোট গণনা সেরে ফেলেছে। ক্যাপশনে এও লেখা ছিল যে ভারতের নির্বাচনে কারচুপির কোনও জায়গা নেই।

Elon Musk

খবরটি শেয়ার করে আমেরিকার সঙ্গে তুলনা করেন কোটিপতি ইলন মাস্ক। সদ্য হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ক্যালিফোর্নিয়া (California) এখনও ভোট গণনা করছে বলে উল্লেখ করেন তিনি। ভারতে একদিনে ভোট গণনা ও চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পদ্ধতির ভূয়সী প্রশংসা করেন মাস্ক।

সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় এখনও পর্যন্ত ৯৮ শতাংশ ভোট গণনা হয়েছে। প্রদেশে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটদের প্রার্থী কমলা হ্যারিস। ৫৮.৬ শতাংশ ভোট পেয়েছেন কমলা। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩৮.২ শতাংশ ভোট। যদিও সরকারি তরফে এখনও ঘোষণা বাকি রয়েছে।

ক্যালিফোর্নিয়ায় এখনও ব্যালটের ভোট যাচাই করা বাকি রয়েছে। উপরন্তু ইমেল (Mail in Ballots) মারফত আসা ভোটগুলিও খতিয়ে দেখা বাকি রয়েছে। রাজ্যের মেল ব্যবস্থার কারণে গণনায় দেরি হয় বলে জানা গিয়েছে।

উপরন্তু ক্যালিফোর্নিয়ার (California) ৩.৯ কোটি জনসংখ্যার মধ্যে ১.৬ কোটি মানুষ ভোটার (Voters) তালিকায় রয়েছেন। সেকারণে ভোট গণনা (Vote Counting) ও ভেরিফিকেশন প্রক্রিয়া (Verification) বেশ সময়সাপেক্ষ বলে জানা গিয়েছে।

স্রেফ তাই নয়, ১ ডিসেম্বর পর্যন্ত ক্যালিফোর্নিয়া ব্যালটে কোনও সমস্যা দেখা গেলে তা সংশোধন করার সময় দেওয়া হয়। কোথাও স্বাক্ষর না থাকলে, বা ভুল খাম ব্যবহার বলে, সেগুলি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করা হয়। সেকারণেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে সময় লাগে। ভারতে যদিও নির্বাচনের কয়েকদিন পর ফল ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মসনদে ফিরতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই ট্রাম্পের সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন টেসলা কর্ণধান ইলন মাস্ক। সরকারের 'ডিপার্টমেন্ট অফ গভঃমেন্ট এফিসিয়েন্সি'-র প্রধান হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মাস্কের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+