বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির মুকুট সরল মাস্কের মাথা থেকে! কেন জানেন?
টুইটার কেনার পরেই দেউলিয়া হয়ে জাবেন বলে মন্তব্য করেছিলেন মাস্ক। আর এরপরেই খরচ কমাতে শুরু করেন। এই অবস্থায় টেসলার ধস তাঁকে আরও নীচে নামাল।
বড় ধাক্কা এলন মাস্কের! বিশ্বের সবথেকে ধণী ব্যক্তির তাজ ফের একবার সরল মাস্কের মাথা থেকে। দীর্ঘদিন ধরে বিশ্বের বড়লোকের তকমা ছিল তাঁর কাছেই। যদিও মাঝখানে দীর্ঘদিন সেই তকমা হারিয়েছিলেন টুইটার কর্তা।
চলতি সপ্তাহেই ফের একবার বিশ্বের এক নম্বর ধনীর তালিকায় ফের একবার উঠে আসেন তিনি। কিন্তু সময় ঘুরতে না ঘুরতেই ফের একবার ধাক্কা। টেসলার শেয়ারে ধাক্কা লাগতেই এক ধাক্কায় অনেকটাই কমে যায় মাস্কের সম্পত্তি।

১৮৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে!
জানা যাচ্ছে, ব্লুমবার্গ বিজনেস ইনডেক্স অনুসারে, মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৮৭.১ বিলিয়ন ডলারের কাছাকাছি। সম্প্রতি মাস্কের অন্যতম সংস্থা টেসলার শেয়ার একধাক্কায় ৫শতাংশ পড়ে যায়। যার জেরে কয়েক মিনিটের মধ্যেই মাস্কের প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। যদিও ব্লুমবার্গের দাবি, শেয়ারের পতনের কারণে টেসলা, টুইটারের মতো সংস্থার মালিকের ১৯০ কোটি ডলার হাতছাড়া হয়েছে। আর এর ফলে মাস্কের সম্পত্তি ১৮৪ বিলিয়ন ডলারে এসে দাঁড়ায়। এরপরেই বিশ্বের ধনিতম ব্যক্তির তালিকা থেকে দুই নম্বরে নেমে এসেছেন ইলন মাস্ক। বলে রাখা প্রয়োজন, এর আগে টেসলার শেয়ার ৬৫ শতাংশ পড়ে গিয়েছিল।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় এক নম্বরে কে?
অন্যদিকে ফ্রান্সের ব্যবসায়ী বার্নার্ড আরনাল্ট আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় এক নম্বরে উঠে এসেছেন। গত কয়েক সপ্তাহ ধরে তালিকার এক নম্বরেই ছিলেন ফরাসি এই কোটিপতি। কিন্তু মাস্কের হঠাত উত্থানে তালিকার দু নম্বরে নেমে আসেন বার্নাড। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮৫ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু মাস্কের টেসলার সংস্থার শেয়ারে বড় পতনে মোট সম্পত্তি কমে এই ব্যবসায়ীর মোট সম্পত্তির নীচে নেমে এসেছে। আর এর ফলে ফের একবার এক নম্বরে বার্নাড।

চাপ বেড়েছে এলন মাস্কের।
উল্লেখ্য, গত বছর টুইটার কেনার পর থেকেই চাপ বেড়েছে এলন মাস্কের। এর সঙ্গে টেসলার শেয়ারে ধস তাঁর বিপদ আরও বাড়িয়েছে। এই অবস্থায় টুইটারে একের পর এক অফিস বন্ধ করে কিংবা কর্মী ছাঁটাই করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি খরচ কমাতে নাকি বন্ধ করে দেওয়া হয়েছে কফির মেশিনও। এই অবস্থায় টেসলার ধস যা ইলন মাস্কের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

শেয়ারে ধাক্কা খেয়েছেন গৌতম আদানি
গত কয়েকদিন আগেই শেয়ার বাজারে বড় ধাক্কা খেয়েছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। ধনীর তালিকায় দুই নম্বরে একটা সময় ভারতীয় এই শিল্পপতি উঠে আসলেও পরে খেলা ঘুরে যায়। শেয়ার কেলেঙ্কারি সামনে আসার পরেই তালিকার ২৫ এর নীচে পৌঁছে গিয়েছে ভারতীয় এই শিল্পপতি।












Click it and Unblock the Notifications