যৌন জীবন বিস্ফোরক ইলন মাস্ক! বন্ধুর স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন সোশ্যাল মিডিয়ায়

যৌন জীবন বিস্ফোরক ইলন মাস্ক! বন্ধুর স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন সোশ্যাল মিডিয়ায়

সম্প্রতি ইলন মাস্ককে নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। যেখানে স্পষ্ট দাবি করা হয়েছে, গুগলের সহ প্রতিষ্ঠাতা সের্গে ব্রিনের স্ত্রী নিকোল শ্যানাহানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ইলন মাস্ক। সেটাই ব্রিন ও শ্যানাহানের বিবাহ বিচ্ছেদের মূল কারণ। এই ঘটনার পর মাস্কের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব নষ্ট করে দিয়েছেন ব্রিন। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ইলন মাস্ক। নিজের পক্ষে সওয়াল করতে গিয়ে যৌন জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি মন্তব্য করলেন ইলন মাস্ক। সেই মন্তব্যের জেরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

যৌন জীবন নিয়ে কী বললেন ইলন মাস্ক

যৌন জীবন নিয়ে কী বললেন ইলন মাস্ক

নিকোল শ্যানাহানের সঙ্গে সম্পর্ক নিয়ে বলতে গিয়ে রবিরার রাতেই একটি টুইট করেন টেসলার কর্ণধার। তিনি বলেন, ব্রিনের সঙ্গে তাঁর বন্ধুত্বের কোনও ছেদ পড়েনি। শনিবার রাতেই তাঁরা একসঙ্গে পার্টিতে ছিলেন। নিকোন শ্যানাহানের সঙ্গে তাঁর সম্পর্ক গুজবের বাইরে কিছু নয় বলেও তিনি দাবি করেছেন। তিনি বলেন, 'নিকোলকে আমি তিন বছরে মাত্র দুবার দেখেছি। দুবারই আমাদের আশেপাশে অনেক মানুষ ছিলেন। কোনও রোমান্টিক পরিবেশ ছিল না।' পরে টুইটে হতাশা প্রকাশ করেন নিজের যৌন জীবন নিয়ে। তিনি বলেন, এই বয়সে তিনি আর যৌন সম্পর্ক গড়তে পারেন না। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের সরাসরি মন্তব্য নিয়ে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।

 গুগলের সহ প্রতিষ্ঠাতার স্ত্রীর সঙ্গে সম্পর্ক মাস্কের!

গুগলের সহ প্রতিষ্ঠাতার স্ত্রীর সঙ্গে সম্পর্ক মাস্কের!

মার্কিন দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে গুগলের সহ প্রতিষ্ঠাতা সের্গে ব্রিনের স্ত্রী নিকোল শ্যানহানের সঙ্গে স্বল্প সময়ের জন্য সম্পর্কে জড়িয়ে পড়েন ইলন মাস্ক। সেই খবর ব্রিন জানতে পারেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, নিকোলকে গত তিন বছরে দুই বার দেখেছেন। সেই সময় আশেপাশে অনেক লোক ছিল। কোনও রোমান্টিক পরিবেশ ছিল না। অন্যদিকে, ঘটনার তিন সপ্তাহের পরেই চলতি বছরের জানুয়ারি মাসে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন ব্রিন। আবেদনে তিনি বনিবনা হচ্ছে না বলেই জানিয়েছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন, ২৫ ডিসেম্বর থেকে তাঁরা আলাদা থাকছেন। হিসেব বলছে, সেই সময়ই অনুষ্ঠানে তাঁর স্ত্রী নিকোল বন্ধু ইলন মাস্কের সঙ্গে স্বল্প সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।

দায় এড়াতেই যৌন জীবন সম্পর্কে মন্তব্য

দায় এড়াতেই যৌন জীবন সম্পর্কে মন্তব্য

ইলন মাস্ক বরাবরই বাগ স্বাধীনতার পক্ষে সওয়াল করছেন। এবার সেই পথে হেঁটে নিজের সম্পর্কে এই মন্তব্য করেছেন। সের্গে ব্রিনের সঙ্গে বন্ধুত্ব ভেঙে গিয়েছে বলেই সংবাদমাধ্য দাবি করেছে, তার দায় ঝেড়ে ফেলতেই এই ধরনের মন্তব্য করেছেন ইলন মাস্ক বলে মনে করছে আন্তর্জাতিক মহল। পাশাপাশি সের্ভে ব্রিন ও নিকোল শ্যানাহানের বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী করা হচ্ছে। মার্কিন ধনকুবেরদের মধ্যে চাপা উত্তেজনা ক্রমশ বাড়ছে। তার সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা। এরমধ্যেই ব্রিনের সঙ্গে মাস্কের বন্ধুত্ব একটা উদাহরণ স্থাপন করে। কিন্তু তা টিকল বলেই দাবি মার্কিন সংবাদমাধ্যমের। মার্কিন ধনকুবেরদের মধ্যে চাপা উত্তেজনা ক্রমশ বাড়ছে। তার সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা। গত বছর আগেও মাস্কের সঙ্গে ব্রিনের সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। সিলিকন ভ্যালি পরিদর্শনের সময় তিনি প্রায়ই ব্রিনের বাড়িতে থাকতেন বলে জানা যায়। ব্রিন একবার বলেছিলেন, তাঁর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি কোনও দাতব্য প্রতিষ্ঠানে দানের বদলে ইলন মাস্ককে দিয়ে যাবেন। অন্যদিকে মাস্ক বলেন, টেসলার ব্যবসা বাড়াতে ব্রিন এক সময় তাঁকে সাহায্য করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+