ভুয়ো অ্যাকাউন্টের তথ্য দিতে পারছে না, টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে এলেন ইলন মাস্ক
ভুয়ো অ্যাকাউন্টের তথ্য দিতে পারছে না, টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে এলেন ইলন মাস্ক
ভুয়ো অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়নি, টুইটার কেনার চুক্তি বাতিল করে দিলেন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক। ইলন মাস্কের আইনজীবী জানিয়েছেন, বার বার টুইটার কর্তৃপক্ষকে স্প্যাম বা জাল অ্যাকাউন্টের বিষয়ে তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া না দেখানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাস্কের সিদ্ধান্তে ক্ষুব্ধ টুইটার
মাস্কের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেছে টুইটার। সংস্থার চেয়ারম্যান ব্রেইট টেইলো জানিয়েছেন, মাস্কের সিদ্ধান্তের বিরোধিতা করে তাঁরা আদালতে যাবেন। টুইটার বিক্রির চুক্তিতে বলা হয়েছিল, কোনও পক্ষ সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেল এক বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবে। টেইলো জানিয়েছেন, এই ক্ষতিপূরণের দাবিতে ইলন মাস্কের বিরুদ্ধে তাঁরা আদালতে হাজির হবেন। আইনি লড়াইয়ে তাঁরা জয়ী হবেন। মাইক্রো ব্লগিং সংস্থার সঙ্গে মার্কিন ধনকুবের আইনি লড়াই এখন শুধু সময়ের অপেক্ষা।

ইলন মাস্কের অভিযোগ
ইলন মাস্কের আইনজীবী জানিয়েছেন, প্রথম থেকেই টুইটার কর্তৃপক্ষ ভুল পথে চালিত করেছেন। গত দুই মাস ধরে ইলন মাস্ক টুইটারের তথ্য চাইছেন। মূলত ভুয়ো অ্যাকাউন্ট বা স্প্যামের সঠিক তথ্য চাওয়া হয় ইলন মাস্কের তরফে। অভিযোগ, তিনি টুইটারের সিইও পরাগ আগরওয়ালের কাছ থেকে ভুয়ো অ্যাকাউন্ট বা স্প্যামের সঠিক তথ্য চেয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই তথ্য না পাওয়া পর্যন্ত টুইটার কেনার চুক্তিটি করবেন না। অন্যদিকে, এই চুক্তিটি টিকিয়ে রাখতে জুন মাসের শুরুতে সংস্থাটি ফায়ারহোস অ্যাক্সেস মাস্কের জন্য খুলে দেন। এর ফলে প্রতিটি টুইটের বিশ্লেষণ করার ক্ষমতা পান তিনি।

ইলন মাস্কের টুইটার কেনার চুক্তি
এপ্রিল মাসে এমন মাস্ক টুইটার কেনার প্রস্তাব দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল। এর কয়েকদিন আগেই টুইটার কর্তৃপক্ষ জানিয়েছিল, ৩ বিলিয়ন মার্কিন ডলারে তাদের ৯.২ শতাংশ শেয়ার ইলন মাস্ক কিনেছেন। তিনিই টুইটারের সব থেকে বড় শেয়ার হোল্ডার হয়ে ওঠেন। কিন্তু ইলন মাস্কের ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার প্রস্তাব প্রথমে মোটেই ভালোভাবে নেয়নি কর্তৃপক্ষ। তবে পরে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে। টুইটার বিক্রির জন্য একটি চুক্তি হয়। টুইটার বিক্রির চুক্তি চূড়ান্ত হয়ে যাওয়ার সময়েই থেকেই একাধিক খবর প্রকাশ্যে আসতে শুরু করে। যা টুইটারের কর্মীদের ওপর চাপ বাড়াতে শুরু করে। টুইটার কেনার জন্য ইলন মাস্ককে ঋণ নিতে হবে। যার জেরে তিনি টুইটারে ব্যাপক কর্মী ছাঁটাই হবে। পরাগ আগরওয়ালের পরিবর্তনে অন্য কাউকে টুইটারের সিইও করা হবে।












Click it and Unblock the Notifications