ফের সন্তান বিতর্কে শিরোনামে ইলন মাস্ক, ইনফ্লুয়েন্সার অ্যাশলে জন্ম দিয়েছেন তাঁর ১৩তম সন্তানকে!
ফের ইলন মাস্কের জীবনে বিতর্কের ঝড়। এই দু'দিন আগেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে স্বপরিবারে সাক্ষাৎ সেরেছিলেন টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক। সেই সময় চর্চা হয়েছিল যে, মাস্কের ১২ জন সন্তান রয়েছে। এবার সেই সংখ্যাতেই তৈরি হল বিতর্ক।
প্রভাবশালী রক্ষণশীল ব্যক্তিত্ব অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেছেন যে তিনি পাঁচ মাস আগে ইলন মাস্কের সন্তানের জন্ম দিয়েছেন। এই চাঞ্চল্যকর ঘোষণা তিনি করেছেন নিজের এক্স হ্যান্ডেলে।

৩১ বছর বয়সী সেন্ট ক্লেয়ার লিখেছেন, "পাঁচ মাস আগে, আমি পৃথিবীতে এক শিশুকে স্বাগত জানিয়েছি। ইলন মাস্ক হলেন তার বাবা"। তিনি এই পোস্টের সাথে ল্যাটিন বাক্যাংশ "Alea lacta est" যোগ করেছেন, যার অর্থ "the die is cast"। এটি একটি ইংরেজি প্রবাদ, যার বাংলা মানে দাঁড়ায় 'এখন আর ফিরে যাওয়ার উপায় নেই'।
সেন্ট ক্লেয়ার জানিয়েছেন, শুরুতে তিনি সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে বিষয়টি গোপন রেখেছিলেন। তবে তিনি অভিযোগ করেছেন যে ট্যাবলয়েড মিডিয়া ইতিমধ্যেই গল্পটি ধরে ফেলেছে এবং যেকোনো মুহূর্তে এটি প্রকাশ করতে পারে।
তিনি অনুরোধ করেছেন, "আমি চাই আমাদের সন্তান স্বাভাবিক এবং নিরাপদ পরিবেশে বড় হোক। তাই আমি মিডিয়ার প্রতি অনুরোধ করছি যে, আমাদের সন্তানের গোপনীয়তা বজায় রাখা হোক এবং কোনও আক্রমণাত্মক প্রতিবেদন প্রকাশ যাতে না করা হয়"।
যদিও এই বিষয়ে ইলন মাস্ক এখনও কোনো প্রতিক্রিয়া দেননি। যদিও তার এক্স টাইমলাইনে অন্যান্য বিষয় নিয়ে পোস্ট দেখা গেছে, সেন্ট ক্লেয়ারের দাবির বিষয়ে তিনি এখনো কিছুই বলেননি।
তাঁর এই বিস্ফোরক প্রথম পোস্টের তিন ঘণ্টা পর, সেন্ট ক্লেয়ার এক্স-এ ফিরে এসে তাকে যারা সমর্থন করেছেন তাদের ধন্যবাদ জানান। তিনি লিখেছেন, "সত্যিকার অর্থে, সকলের এই সমর্থনের জন্য প্রশংসা জানাই। আশা করি আমার কোনও বিবৃতি দেওয়ার আর প্রয়োজন নেই"।
তিনি আরও জানান, তিনি এখন তার পরিবারের সাথে সময় কাটাবেন এবং কিছু সময়ের জন্য সামাজিক মাধ্যম থেকে দূরে থাকবেন।
তাঁর এই পোস্ট রীতিমত সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলে দিয়েছে। এখন প্রশ্ন হল যদি এই দাবি সত্য হয়, তবে এই শিশুটি হবে ইলন মাস্কের ১৩তম সন্তান এবং সেন্ট ক্লেয়ার তার চতুর্থ সন্তানের মা। যা নিয়ে কম আলোচনা যে হবে না সোশ্যাল মিডিয়ায়, তেমনটা কিছুতেই ঘটবে না। ফের একবার সন্তান বিষয়ে চর্চায় উঠে আসবেন 'টেক ম্যান'।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications