Donald Trump: ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির কথায় সঙ্গী ইলন মাস্ক, কথা হল ২৫ মিনিট

Donald Trump: হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির (Ukrainian President Volodymyr Zelenskyy) মধ্যে যোগাযোগ স্থাপন করে দিলেন টেক বিলিয়নেয়ার ইলন মাস্ক (Elon Musk) । শুক্রবার ইলন মাস্ক যেভাবে এই সংযোগ স্থাপন করেছেন, তার থেকে স্পষ্ট যে আসন্ন মার্কিন প্রশাসনে ইলন মাস্কের প্রভাব ঠিক কতটা থাকবে।

জানা গিয়েছে, জেলেনস্কির সঙ্গে প্রায় ২৫ মিনিট ধরে কথা বলেছেন ট্রাম্প, আর সেই বার্তালাপে সঙ্গে ছিলেন ইলন মাস্ক। সূত্রের খবর, জেলেনস্কি এদিন ট্রাম্পকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল (। ট্রাম্প জয়ী হয়েছেন। দৌড়ে পিছিয়ে গিয়েছেন কমলা হ্যারিস (Kamala Harris) ।

Donald Trump

আরও জানা গিয়েছে, জেলেনস্কিকে ইলন মাস্ক জানিয়েছেন, ইউক্রেনে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন দেওয়া হবে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, প্রচারের জন্য ট্রাম্পের প্রশংসা করেছেন জেলেনস্কি। আগামিদিনে সহযোগিতার আশ্বাস দিয়েছে উভয়পক্ষ। বিশ্বশান্তির জন্য এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। পুতিন জানিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান। আমেরিকা ও রাশিয়ার মধ্যে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবা দরকার বলে মনে করছেন পুতিন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ইতি টানার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

জানা যাচ্ছে, ইলন মাস্ককে ইউক্রেনের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল ক্রিমিয়ায় যাতে স্যাটেলাইট চালু রাখা যায়। কিন্তু তাতে রাজি হননি ইলন মাস্ক। তাঁর বক্তব্য, এটা করা হলে যুদ্ধে জড়িয়ে পড়বে স্পেস এক্স। উল্লেখ্য, এর আগেও মাস্ক একটি পিস প্ল্যান পোস্ট করেছিলেন টুইটারে। প্রত্যুত্তরে এক্স মাধ্যমে একটি পোলও করেছিলেন জেলেনস্কি। সেখানে ইউক্রেনের পক্ষেই বেশিরভাগ ভোট পড়েছিল।

বলে রাখা প্রয়োজন, এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ভূমিকা ছিল ইলন মাস্কের। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে টানা প্রচার চালিয়ে গিয়েছেন। এমনকি ভোটের দিনেও আমেরিকার মানুষ যাতে ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দেয় সেই দাবিও জানান। আর এরপরেই ট্রাম্পের বিপুল জয়। সেখানেও টেসলআ কর্তাকে উচ্ছ্বসিত হতে দেখা যায়। একাধিক ছবি সামনে এনে শুভেচ্ছা জানান। এমনকি ডোনাল্ড টড়্রাম্পও প্রকাশ্যে মাস্ককে শুভেচ্ছা জানান।

অনেকেই বলছেন, সম্ভবত এবার ট্রাম্পের মন্ত্রিসভায় দেখা যেতে পারে ইলন মাস্ককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+