টুইটার কেনার চুক্তি বাতিলের হুঁশিয়ারি মাস্কের! ঝুলে রইল সোশ্যাল সাইটের ভবিষ্যৎ

দীর্ঘদিন ধরেই এলন মাস্কের টুইটার কেনা নিয়ে একটা ডামাডোল চলছে! আর এর মধ্যেই টুইটার কেনার চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিলেন মাস্ক। স্পেম এবং ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি। আর তা দেওয়া না হলে টুইটার কেনা নিয়ে

দীর্ঘদিন ধরেই এলন মাস্কের টুইটার কেনা নিয়ে একটা ডামাডোল চলছে! আর এর মধ্যেই টুইটার কেনার চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিলেন মাস্ক। স্পেম এবং ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি। আর তা দেওয়া না হলে টুইটার কেনা নিয়ে ৪৪ মার্কিন ডলারের চুক্তি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি টেসলা কর্তার।

ঝুলে রইল সোশ্যাল সাইটের ভবিষ্যৎ

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগেই টুইটার কেনার চুক্তি সাময়িক রদ করে দেন মাস্ক। স্প্যাম এবং জাল অ্যাকাউন্টের জন্য এই ব্যবস্থা বলে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন মাস্ক। তিনি টুইটারে লেখেন, বাস্তবে সত্যিই কি টুইটারে স্পেম এবং ফেক অ্যাকাউন্টের সংখ্যা পাঁচ শতাংশের থেকে কম? এই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

আর এই গণনার সম্পূর্ণ তথ্যও সামনে আসেনি। আর সেদিকে তাকিয়েই এহেন সিদ্ধান্তকে আপাতত হোল্ডে রাখা হল বলে সোশ্যাল মিডিয়াতে জানান টেসলা কর্তা। প্রথম দিন থেকেই যদিও ফেক অ্যাকাউন্ট সহ বেশ কয়েকটি বিষয়ে সুর চড়িয়েছিলেন তিনি। আর এরপরেই এহেন টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ঠিক কত ইউজারবেস রয়েছে টুইটারে এমনকি ভুয়ো অ্যাকাউন্ট কত রয়েছে সে সমস্ত বিষয়ে তথ্য জানার পরেই এই বিষয়ে এগোনোর কথা জানানো হয়। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও কার্যত থমকে রয়েছে টুইটার কেনার প্রক্রিয়া। এই অবস্থায় ডিল বাতিল হয়ে যাওয়ারও সবরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে মাস্কের এহেন হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, বিলিয়নেয়ার ইলন মাস্কের অর্ধেকেরও বেশি টুইটার ফলোয়ার ভুয়ো। এমনই চাঞ্চল্যকর দাবি করে একটি অনলাইন অডিটিং টুল। টেসলা কর্ণধার ইলন মাস্ক 44 বিলিয়ন ডলারে মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট কেনার জন্য একটি চুক্তি করার মাত্র কয়েকদিন পরেই এই চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়।

অনলাইন টুল স্পার্কটোরোর অডিটের ফলাফলে দেখা যায় এই তথ্য। ইলন মাস্কের অনুগামীদের ৫৩.৩ শতাংশ ভুয়ো বলে দাবি করে ওই টুল। তার মানে ইলম মাস্কের টুইটার ফলোয়ারদের মধ্যে স্প্যাম অ্যাকাউন্ট, বট বা আর সক্রিয় নয়, এমন সংখ্যাই বেশি। সক্রিয় টুইটারের সংখ্যা ৫০ শতাংশেরও নীচে।

আর এরপরেই এই বিষয়টি সামনে রেখেই কি টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসলেন টেসলা কর্তা? যদিও পুরো বিষয়টিই ঝুলে রয়েছে। তবে টুইটার প্রক্রিয়া স্থগিত হয়ে গেল ভবিষ্যৎ ঘিরে একাধিক জল্পনা তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+