কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ আমেরিকার ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী
কাশ্মীরিদের অধিকার রক্ষার দিকটি বিশেষ করে দেখা উচিত বলে মনে করেন তিনি। এলিজাবেথের আগে আরেক ডেমোক্র্যাট নেতা কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
কাশ্মীর নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন আমেরিকার ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী এলিজাবেথ ওয়ারেন। তিনি টুইট করে কাশ্মীর প্রসঙ্গে লিখেছেন, কাশ্মীরকে যেভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে তা নিয়ে চিন্তা হয়। কাশ্মীরিদের অধিকার রক্ষার দিকটি বিশেষ করে দেখা উচিত বলে মনে করেন তিনি। এলিজাবেথের আগে আরেক ডেমোক্র্যাট নেতা কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেনেটর ব্রেনি স্যান্ডার্স টুইট করে কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছিলেন, কাশ্মীরের পরিস্থিতি আমায় ভাবিয়ে তুলেছে।

প্রেসিডন্ট নির্বাচনের তোরজোরের মাঝে কাশ্মীর ইস্যু যে আমেরিকাতেও শোরগোল ফেলে দিয়েছে তা একের পর এক মার্কিন রাজনীতিকদের মন্তব্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমেই কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। ভারত সেই প্রস্তাব বারবারই ফিরিয়ে দিয়েছে। মোদীর আমেরিকা সফরের সময়ও কাশ্মীর ইস্যুতে সমাধানের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। যদিও ভারত বারবারই কাশ্মীরকে দেশের অভ্যন্তরীন বিষয় বলেউ দাবি করে এসেছে। এই নিয়ে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications