Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

থাই-গুহা থেকে উদ্ধার ১১ তম কিশোর, বাকিদের অপেক্ষায় রুদ্ধশ্বাস প্রহর গুনছে গোটা বিশ্ব

রুদ্ধশ্বাস পরিস্থিতিতে চলছে শেষ মুহূর্তের তৎপরতা। ইতিমধ্যেই ১২ জনের মধ্যে ১১ জনকে উদ্ধার করা গিয়েছে থাইল্যান্ডের থাম লুয়াং গুহা থেকে। এবার চরম অপেক্ষা বাকি একজনের জন্য।

রুদ্ধশ্বাস পরিস্থিতিতে চলছে শেষ মুহূর্তের তৎপরতা। ইতিমধ্যেই ১৩ জনের মধ্যে ১১ জনকে উদ্ধার করা গিয়েছে থাইল্যান্ডের থাম লুয়াং গুহা থেকে। এবার চরম অপেক্ষা বাকি দুজনের জন্য।

vথাই-গুহা থেকে উদ্ধার ১১ তম কিশোর, বাকিদের অপেক্ষায় রুদ্ধশ্বাস প্রহর গুনছে গোটা বিশ্ব

১১ তম উদ্ধার হওয়া কিশোর ওই গোটা দলটির মধ্যে সবচেয়ে ছোট। উদ্ধার হওয়া কিশোরের নাম চিনান উইবুনরুংগ্রুয়েং। এই শিশুর স্বাস্থ্যের পরিস্থিতি আপাতত ঠিক আছে বলে সূত্রের দাবি। টানা দু সপ্তাহ ধরে থাইল্যান্ডের ওই জলপূর্ণ গুহায় আটকে ছিল ১২ জনের ফুটবল দল। সঙ্গে আটকে তাঁদের কোচ। এই ১৩ জনকে উদ্ধার গত কয়েকদিন ধরে চলছে রুদ্ধশ্বাস অভিযান। আপাতত ১১ জন উদ্ধার হওয়ার পর আর ২ জনকে উদ্ধারের অপেক্ষায় গোটা বিশ্ব। উল্লেখ্য,সোমবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ উদ্ধারকাজ শুরু করা হয়। রবিবার যে ডুবুরিরা ৪ জনকে বের করে এনেছিলেন গুহার বাইরে, এদিনও উদ্ধারকাজে তাঁরাই মুখ্য ভূমিকা নেন। গত রাতে এবং এদিন সকালেও বৃষ্টি হয়েছে। তাতে গুহার ভিতরে জলস্তর বেড়ে গিয়ে উদ্ধারে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু, উদ্ধারকারীরা জানিয়েছেন গুহার ভিতরের অবস্থার বিশেষ হেরফের হয়নি।

এদিকে, উদ্ধার কাজে থাইল্যান্ডের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নির্বিঘ্নে কিশোরদের ওই দূর্গম পরিস্থিতি থেকে উদ্ধার করতে এগিয়ে এসেছে স্পেসেক্স ও বোরিং কম্পানি। সংস্থার সিইও এলন মাস্ক জানিয়েছেন ছোট শিশুদের আকারের সাবমেরিন বানাতে উদ্যোগ নিয়েছে তারা। যাতে এই গুহা থেকে কিশোরদের অক্ষত অবস্থায় বের করে আনা যায়। ফ্যালকন ৯ রকেট থেকে এই সাবমেরিন বানানোর কাজ তারা করছেন।

আপাতত ১১ জন উদ্ধার হওয়ার পর আর ২ জনকে উদ্ধারের অপেক্ষায় গোটা বিশ্ব। এদিকে, মনে করা হচ্ছে আজকের উদ্ধার কাজ গত কয়েকদিনের তুলনায় বেশ তাড়াতাড়ি এগোবে। গত কয়েকদিনে উদ্ধার হওয়া কিশোরদের মধ্যে ৮ জনকে থাইল্যান্ডের চ্যাং রাই হাসপাতালে ভর্তিকরা হয়েছে। মনে করা হয়েছিল টানা দু সপ্তাহ জলে থেকে এই বালকদের নিমুনিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে , তবে তা নেই বলে আশ্বস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+