বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন হয়নি, বলছে আমেরিকা

sheikh hasina
ওয়াশিংটন, ৭ জানুয়ারি: বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফলকে শেখ হাসিনা 'গণতন্ত্রের বিজয়' বলে চিহ্নিত করলেও সম্পূর্ণ উলটো কথা বলছে মার্কিন প্রশাসন। তাদের মতে, এই নির্বাচন অবাধ ও স্বচ্ছ হয়নি। ফলাফলও বিশ্বাসযোগ্য নয়।

মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র মারিয়া হার্ফ বলেছেন, "আমাদের বিশ্বাস, বাংলাদেশ গণতন্ত্রে প্রতি দায়বদ্ধ। তাই সেখানে এমন নির্বাচন হওয়া উচিত যাতে বাংলাদেশের মানুষের চোখে তা অবাধ ও স্বচ্ছ হিসাবে বিবেচিত হয়।" তিনি আরও জানান, বাংলাদেশে যদি সত্যিই গণতন্ত্র থাকবে, তা হলে অন্তত ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জেতেন কী করে? কেন নির্বাচনে লাগামছাড়া হিংসা সত্ত্বেও তা প্রতিরোধ করতে পারল না বাংলাদেশ সরকার?

বিদেশ দফতরের এই প্রতিক্রিয়া থেকে স্পষ্ট, আমেরিকা গোটা ঘটনায় খুশি নয়। এর জেরে নিঃসন্দেহে চাপে পড়ে গেল আওয়ামি লিগ। তবে খালেদা জিয়ার বিএনপি কিংবা এরশাদের জাতীয় পার্টি উচ্ছ্বসিত। জাতীয় পার্টি এদিন একধাপ এগিয়ে বলেছে, আওয়ামি লিগ নিরঙ্কুশ গরিষ্ঠতা পেলেও অন্তর্বর্তী নির্বাচনের সম্ভাবনা প্রবল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+