মেট্রোয় বয়স্কদের সিটে বসে পড়েন না তো! তাহলে ঘটতে পারে এমন ঘটনা, দেখুন ভিডিও
চিনে মেট্রোয় সিট না পেয়ে এক যুবকের কোলে বসে পড়লেন বয়স্ক মহিলা।
বাস, ট্রাম, ট্রেন, মেট্রোয় বয়স্ক মানুষ, গর্ভবতী মহিলা বা শারীরিক প্রতিবন্ধী উঠলে সিট ছেড়ে সুস্থ কমবয়সীরা উঠে দাঁড়ান। এটাই ভদ্রতা ও সৌজন্যবোধ। যদি আসন সংরক্ষণ নাও করা থাকে তাহলেও প্রায় সকলেই সৌজন্য দেখাতে কার্পণ্য করেন না।

যদিও চিনের মেট্রোয় একজন পুরুষকে দেখা গিয়েছে বয়স্কদের জন্য নির্ধারিত আসনে বসে পড়তে। এবং একজন বয়স্ক মহিলা আসার পরও তিনি সিট ছেড়ে ওঠেননি। মহিলার অনুরোধের পরও না।
আর তারপরই ঘটে আজব ঘটনা। নানজিং শহরের মেট্রোয় হওয়া এই ঘটনার পরে বয়স্ক মহিলাও দমে যাননি। যুবকটি মহিলার কথা পাত্তা না দিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করছেন দেখে তিনি তার কোলে বসে পড়েন।
সেই ঘটনা দেখে মেট্রোয় থাকা বাকী যাত্রীরাও হতচকিত হয়ে যান। পরে মেট্রোর মধ্যেই কোনও যাত্রী সেই ঘটনার ভিডিও তুলে স্যোশাল মিডিয়ায় দিলে তা ভাইরাল হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications