ধর্ষিত মহিলারই ২০ বছরের জেল! আজব আইন এল সালভাদরে, কারণ জানলে অবাক হবেন
কারাবাসে যেতে হয়েছে ইমেল্ডা কোর্টেসকে। কারণ যে দেশের তিনি বাসিন্দা সেই এল সালভাদরে গর্ভপাতের নিয়মের খুব কড়াকড়ি।
ধর্ষিত হতে হয়েছে। মহিলা হিসাবে সমস্ত সম্ভ্রম খোয়াতে হয়েছে। তারপরও বিড়ম্বনার শেষ হয়নি। ২০ বছরের কারাবাসে যেতে হয়েছে ইমেল্ডা কোর্টেসকে। কারণ যে দেশের তিনি বাসিন্দা সেই এল সালভাদরে গর্ভপাতের নিয়মের খুব কড়াকড়ি। সেই নিয়মের ফেরেই ইমেল্ডাকে ২০ বছরের কারাবাসের সাজা শোনানো হয়েছে।

ইমেন্ডাকে শাস্তির পরই ফের একবার মধ্য আমেরিকার দেশে গর্ভপাতের নিয়ম নিয়ে কড়াকড়ির প্রসঙ্গে সমালোচনা শুরু হয়েছে।
জানা গিয়েছে, ইমেল্ডা ১৮ বছর বয়সে সৎ বাবার কারণে গর্ভবতী হয়ে পড়েন। পরে সেই গর্ভের সন্তানকে নষ্ট করার অভিযোগে ইমেল্ডাকে কারাবাসে পাঠানো হয়। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
তবে ইমেল্ডার আইনজীবী তাঁকে মুক্ত করার আবেদন জানিয়েছেন। শুধু ইমেল্ডা নন এমন ২৫জন মহিলা এল সালভাদরের জেলে বন্দি রয়েছেন। কারণ সেদেশে আইন গর্ভপাতকে খুনের সমান অপরাধ বলে মনে করে।
জেলবন্দি মহিলাদের অনেকে দাবি, মিসক্যারেজ সহ নানা গর্ভধারণ সংক্রান্ত সংস্যায় মহিলা পড়েন যেখানে সরকার সমবেদনা জানানোর বদলে ভুল কারণে সাজা দিয়ে জেলে ঢুকিয়ে দেয়।
এবছরের শুরুতে রাষ্ট্রপুঞ্জের তরফেও এল সালভাদরের এই কালো আইন বদলের আবেদন জানানো হয়। ইমেল্ডার ঘটনায় তা ফের নতুন করে জল-বাতাস পেল।












Click it and Unblock the Notifications