বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে ভিয়েনা, তালিকায় ভারতের পাঁচ শহরও
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি বিশ্বের সবচেয়ে সেরা বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, ২০২৩ সালের বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকায় প্রথম স্থান দখল করেছে অস্ট্রিয়ার ভিয়েনা।
মোট ১৭৩ টি শহরকে এই তালিকায় রেখে তালিকা তৈরি করা হয়েছে। এই শহরগুলির মধ্যে ভারত থেকে পাঁচটি শহর জায়গা করে নিয়েছে। ভারতের সেই শহরগুলি হল - বেঙ্গালুরু, আহমেদাবাদ, চেন্নাই, নয়া দিল্লি এবং মুম্বই।

ভিয়েনার পরে সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে কোপেনহেগেন। তৃতীয় স্থানে এবং চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনি।
এই তালিকায় কানাডার সবচেয়ে বেশি মোট তিনটি শহর রয়েছে। সেগুলি হল ক্যালগারি, ভ্যানকুভার এবং টরন্টো। এছাড়া তালিকায় সুইজারল্যান্ডের জুরিখ ষষ্ঠ এবং জেনেভা সপ্তম স্থানে রয়েছে। জাপানের ওসাকা শহরটি দশম স্থান পেয়েছে।
ভারত থেকে নয়াদিল্লি এবং মুম্বই ১৪১ তম স্থানে রয়েছে। চেন্নাই রয়েছে ১৪৪ তম স্থানে। আহমেদাবাদ এবং বেঙ্গালুরু রয়েছে যথাক্রমে ১৪৭ এবং ১৬৮ তম স্থানে।

করোনা পরবর্তী পরিস্থিতিতে ছেলেমেয়েরা স্কুলমুখী হয়েছে। হাসপাতাল এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ আগের থেকে অনেকটাই কমেছে। যার ফলে এশিয়া এবং মধ্যপ্রাচ্যের উন্নয়নশীল দেশগুলিতে উল্লেখযোগ্য উন্নতি ধরা পড়েছে।
যুক্তরাজ্য ইংল্যান্ডের রাজধানী লন্ডন এই তালিকায় দ্বাদশতম স্থান থেকে নেমে ৪৬ তম স্থানে রয়েছে। এবং সুইডেনের রাজধানী স্টকহোম ২২ তম স্থান থেকে নেমে ৪৩ তম স্থানে পৌঁছে গিয়েছে।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ এই তালিকায় একেবারে শেষের দিকে রয়েছে। এছাড়াও তালিকায় একেবারে শেষতম স্থান পেয়েছে দামাস্কাস।












Click it and Unblock the Notifications