স্কুলেই চলল গুলি! ছাত্রের গুলিতে ঝাঁঝরা ৮ পড়ুয়া ও স্কুলের নিরাপত্তারক্ষী, চাঞ্চল্য
স্কুলেই চলল গুলি! সপ্তম শ্রেণির এক ছাত্রের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল ৮ পড়ুয়া ও স্কুলের নিরাপত্তারক্ষী। এছাড়া কয়েকজন শিক্ষকও গুরুতর আহত হয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে সার্বিয়ার বেলগ্রেডে। বুধবার সকালে বেলগ্রেডের একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র ঢুকে গুলি চালায়।

ওই ছাত্র বন্দুক হাতে নিয়ে স্কুলের ভিতরে হঠাৎ ঢুকে পড়ে। তারপর পড়ুয়াদের তাক করে গুলি চালাতে শুরু করে। তাকে আটকাতে গিয়ে একজন শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশ সন্দেহভাজন নাবালককে গ্রেফতার করেছে। সে তার বাবার বন্দুক নিয়ে স্কুলে এসে এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ওই বন্দুক থেকে বেশ কয়েকটি গুলি চালানো হয়েছিল। পুলিশ এই ঘটনায় টহল দিচ্ছে এলাকায়।
সপ্তম শ্রেণির ওই ছাত্র বাবার বন্দুক নিয়ে স্কুলে ঢুকে ছাত্রদের টার্গেট করে প্রথমে। নিরাপত্তারক্ষী এগিয়ে এলে তাঁকেও টার্গেট করা হয়। এই ঘটনায় আতঙ্ক তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে। পড়ুয়ারা স্কুল থেকে ছুটে পালাতে থাকে। চিৎকার করতে করতে তারা পালাতে থাকে।

এই ঘটনা শুনেই অভিভাবকরা ছুটে এসেছিলেন স্কুলে। তাঁরাও আতঙ্কের মধ্যে ছিলেন। একজন ছাত্র এর মধ্যে ওই বন্দুকবাজ কিশোরকে চিনতে পারে। সে তাকে একজন শান্ত ও সুন্দর দেখতে বলে জানায়। এমনকী পরীক্ষায় সে ভালো নম্বরও পেয়েছিল। অর্থাৎ ভালো ছাত্রও সে।
মার্কিন যুক্তরাষ্ট্রে এমন ধরনের ঘটনা একছার ঘটে। কিন্তু সার্বিয়া এবং আশেপাশের বলকান অঞ্চলে এই ধরনের স্কুলে ঢুকে গুলিবর্ষণের ঘটনা খুব কমই ঘটে। সাম্প্রতিক বছরগুলিতে স্কুলে এই ধরনের ঘটনার কোনো রিপোর্ট পাওয়া যায়নি। ২০১৩ সালে একটি সার্বিয়ান গ্রামে গুলি চলে। প্রাক্তন এক বলকান যোদ্ধা ১৩ জনকে হত্যা করেন।

এই ধরনের ঘটনা তাই বিরল। তবে দেশে এখনও বিপুল সংখ্যক অস্ত্র রয়েছে। যার তার হাতে অস্ত্র পড়ে গিয়েই এই বিপত্তি ঘটছে। ১৯৯০-এর দশকের যুদ্ধ থেকে এইসব অস্ত্র ঘরে ঘরে রয়েছে। অর্থনৈতিক কষ্ট এবং দ্বন্দ্বের কারণে কয়েক দশক ধরে অস্থিরতা বিরাজ করছে। হিংসার ঘটনা ঘটছে।
এই পরিস্থিতি থেকে রক্ষা করতে হবে দেশকে। তা না হলে আরও হিংসার ঘটনা ছেয়ে যাবে। তা দেশের জন্য ভালো হবে না মোটেও। দেশবাসীর জন্যও তা কঠিন থেকে কঠিনতর হবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।












Click it and Unblock the Notifications