জার্মানিতে একের পর এক জায়গায় বন্দুকবাজের হামলা, ৮ জনের মৃত্যু
বন্দুকবাজের হামলা জার্মানিতে। বুধবার জার্মানির হানাউ শহরে বন্দুকবাজ হামলা চালায় বলে জানা গিয়েছে। দুটি হুকা লাউঞ্জ বন্দুকবাজদের হামলার লক্ষ্য ছিল বলে জানা গিয়েছে।
বন্দুকবাজের হামলা জার্মানিতে। বুধবার জার্মানির হানাউ শহরে বন্দুকবাজ হামলা চালায় বলে জানা গিয়েছে। দুটি হুকা লাউঞ্জ বন্দুকবাজদের হামলার লক্ষ্য ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে হামলাকারীদের সন্ধানে জোর তল্লাশি শুরু করা হয়েছে। তবে হামলাকারী এক না একাধিক তা এখনও পরিষ্কার নয়।

আক্রান্তকারীদের জন্য পুলিশের তরফ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, আক্রমণকারীদের হামলা পরিষ্কার নয়। পুলিশ আরও জানিয়েছে, হামলার পরেই একটি কালো গাড়িকে ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। পরে অপর একটি হামলার ঘটনা ঘটে বলেও জানানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হানাউ শহরের কেন্দ্রস্থলে হুকা লাউঞ্জে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা আট থেকে নটি গুলির আওয়াজ পেয়েছেন। একজনকে পড়ে থাকতে দেখেছেন তারা।
হামলাকারীদের সংখ্যা নিয়ে ধন্ধে স্থানীয় প্রশাসন। কেননা একই শহরে দুটি হামলার ঘটনা ঘটেছে।
জার্মানির দক্ষিণ পশ্চিমে হানাউ শহরের অবস্থান ফ্র্যাঙ্কফার্টের পূর্বে ২০ কিমি দূরে। সেখানকার লোক সংখ্যা প্রায় ১ লক্ষ।












Click it and Unblock the Notifications