করোনার কার্যকরী ভ্যাকসিনের জন্য এখনও আড়াই বছরের অপেক্ষা প্রয়োজন! হু-এর বিশেষজ্ঞের বড় দাবি

গোটা বিশ্ব করোনার জেরে ত্রাহি ত্রাহি রবে রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কেবলমাত্র করোনার নিরাময়ের দিকে মানুষ চেয়ে রয়েছেন। এমন পরিস্থিতিতে বিশ্বের তাবড় ১১০ টি দেশে করোনার ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। এমন পরিস্থিতিতে আরও এক তথ্য উঠে এল করোনার ভ্যাকসিন নিয়ে।

করোনার ভ্যাকসিন আসতে আড়াই বছর

করোনার ভ্যাকসিন আসতে আড়াই বছর

এখনও পর্যন্ত করোনার কার্যকরী ভ্যাকসিন বাজারে আসতে আড়াই বছর অপেক্ষা করতে হবে। এমনই দাবি করেছেন ডক্টর ডেভিড নাবারো। তিনি জানিয়েছেন করোনা এখনই যাচ্ছে না বিশ্ব ছেড়ে । ফলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে , তাতে কার্যকরী ভ্যাকসিন আসতেও দেরি হবে।

 কেন দেরি ?

কেন দেরি ?

প্রসঙ্গত, একজন করোনা রোগী ভ্যাকসিন নেওয়ার পরও ফের একবার করোনা আক্রান্ত হচ্ছেন কি না, তা নিয়ে খানিকটা সন্দেহ থাকবে। তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন থাকবে , তাও সন্দেহের তালিকায় থাকবে। এই সমস্ত কারণে সবমিলিয়ে কার্যকরী ভ্যাকসিন আসতে সময় লেগে যাবে আড়াই বছর।

ভ্যাকসিন কতটা নিরাপদ?

ভ্যাকসিন কতটা নিরাপদ?

চিকিৎসক ডেভিড ন্যাবারোর দাবি, যখন ভ্যাকসিন দেওয়া হবে, তখন সেই ব্যক্তি কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে পারবেন ,তা নিয়েও প্রশ্ন থাকবে। ভ্যাকসিন ওই ব্যক্তির দেহে বাকি অংশে ক্ষতি করছে কি না, তা নিয়েও প্রশ্ন থেকে যাবে। তারপরই একটি পোক্ত সিদ্ধান্তে আসা যাবে।

ভাইরাসের সঙ্গে বাঁচা শিখে নিতে হবে

ভাইরাসের সঙ্গে বাঁচা শিখে নিতে হবে

ডেভিড ন্যাবারোর দাবি, বিশ্বে যেভাবে করোনা ছড়িয়ে পড়েছে, সেদিক থেকে এই করোনা নিয়েই মানুষকে বাঁততে হবে। এই করোনা নিয়েই চলতে, হবে, আর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+