বাংলাদেশের উপকূলে শুরু সাইক্লোন সিতরাংয়ের দাপট! বন্ধ হল একাধিক বিমানবন্দর
সাইক্লোন সিতরাং ক্রমশ ধেয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে! আর সেই আশঙ্কাতেই ঘুম উড়েছে এখন সে দেশের মানুষের। জানা যাচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশের উপকূল ছুঁয়েছে সিতরাং। আর এরপরেই সেখানে সমুদ্রে জলোচ্ছ্বাস শুরু হয়েছে বলে খবর। এমনকি প্র
সাইক্লোন সিতরাং ক্রমশ ধেয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে! আর সেই আশঙ্কাতেই ঘুম উড়েছে এখন সে দেশের মানুষের। জানা যাচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশের উপকূল ছুঁয়েছে সিতরাং। আর এরপরেই সেখানে সমুদ্রে জলোচ্ছ্বাস শুরু হয়েছে বলে খবর। এমনকি প্রবল গতিতে ঝোড়ো হাওয়া বইছে বলেও খবর।
তবে ঘূর্ণিঝড়ের মূল অংশ আজ সোমবার মধ্যরাতে বরিশাল ও চট্টগ্রামের উপকূল অতিক্রম করবে বলে বাংলাদেশ আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। তবে বিপদ সঙ্কেত দেখানো হয়েছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে প্রশাসনের তরফেও অ্যালার্ট জারি করা হয়েছে সবরকম ভাবে।

নেমেছে বাংলাদেশ সেনা এবং নৌবাহিনী
বাংলাদেশের দিকেই সিতরাং। আর এই পূর্বাভাস আসার পরেই হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে সেনাবাহিনী এবং নৌবাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলি থেকে ইতিমধ্যে মানুষজনকে সরানোর কাজ শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সাইক্লোন সিতরাংয়ের আঘাত ১৩টি জেলাতে সবথেকে বেশি পড়বে বলে বলে ইতিমধ্যে পূর্বাভাসে জানানো হয়েছে। অন্যদিকে নৌবাহিনীকে ত্রাণ এবং অন্যান্য বিষয় নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে। ঝড়ের দাপট থামলেই উদ্ধার কাজে নামার কথা বলা হয়েছে।

বন্ধ বিমান ওঠানামা
কালো করে এসেছে আকাশ! বইছে প্রবল ঝড়। তবে সিতরাং যত প্রবেশ করবে ঝড়ের দাপট আরও বাড়বে বলেই আশঙ্কা আবহাওয়াবিদদের। আর সেদিকে তাকিয়েই একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত মঙ্গল দুপুর পর্যন্ত সমস্ত বিমান ওঠানামা বন্ধ করা হয়েছে বলে খবর। পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

বাংলাদেশে এটি আছড়ে পড়বে।
অন্যদিকে আজ কালীপুজো। আলোর উৎসবে গোটা বাংলা। কালীপুজোতে মেতে উঠেছে গোটা বাংলা। কালীপুজোতে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়িতে পুজো হয়। সেই পুজোতে ব্যস্ত থাকলেও প্রতি মুহূর্তে প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রতি মুহূর্তের কার্যত খবর নিচ্ছেন তিনি। পরে মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত যা খবর বাংলাদেশে এটি আছড়ে পড়বে। তবে ইতিমধ্যে বহু মানুষকে সরানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তাঁরা যাতে এখনই না বাড়ি ফিরে যান তা নিয়ে আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী। এমনকি যতক্ষণ না ঝড় সম্পূর্ন ভাবে থেমে যায় ততক্ষণ সতর্ক থাকার কথা বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications