কোভিড সঙ্কট নিয়ন্ত্রণে যোগীর ভূয়সী প্রশংসা পাকিস্তানের সংবাদমাধ্যমে
একদিকে কট্টর হিন্দুত্ববাদী, তার ওপর বিজেপির তকমা আঁটা। অথচ নিজের দেশে লকডাউনের কড়া প্রভাব খাটিয়ে কোভিড সঙ্কটকে নিয়ন্ত্রণ করে পাকিস্তানকে তাঁর প্রশ্ংসা করতে বাধ্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডন সংবাদপত্রের সম্পাদক ফওহাদ হুসেন করোনা মোকাবিলায় উত্তরপ্রদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। যদিও বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস করোনা সঙ্কট নিয়ন্ত্রণে যোগী সরকার ব্যর্থ বলে নিন্দা করে। যদিও তা প্রভাবিত করতে পারেনি পাক মিডিয়াকে।

যোগীর প্রশংসায় ডনের সম্পাদক
ফওয়াদের সাম্প্রতিক টুইটে যোগী সরকারের লকডাউনের কঠোর বাস্তবায়নের প্রশংসা করেছেন এবং জানিয়েছেন যে পাকিস্তান এই একই কাজ করতে ব্যর্থ হয়েছে। উত্তরপ্রদেশের সঙ্গে পাকিস্তানের মৃত্যুর হারের গ্রাফ শেয়ার করে হুসেন রবিবার টুইট করে বলেন, ‘খুব মনোযোগ দিয়ে এই গ্রাফটি দেখুন। পাকিস্তানের সঙ্গে ভারতীয় রাজ্য উত্তরপ্রদেশের মৃত্যুর হার নিয়ে তুলনা করা হয়েছে। উভয় রাজ্যেই জনসংখ্যা ও সাক্ষরতার হার সমান। পাকিস্তানের প্রতি কিমিতে জনসংখ্যার ঘনত্ব কম ও উচ্চ জিডিপি / মাথাপিছু। উত্তরপ্রদেশ কড়া লকডাউন ছিল। আমাদের ছিল না। দেখুন ভিন্ন মৃত্যুর হার।' ফওহাদ জানিয়েছেন ইমরানের দেশে করোনায় মৃত্যু উত্তরপ্রদেশের তুলনায় সাতগুণ।

মহারাষ্ট্র শেখেনি উত্তরপ্রদেশ থেকে
সম্পাদক অবশ্য উত্তর প্রদেশের পরিস্থিতির সঙ্গে মহারাষ্ট্রের তুলনা করেছেন যেখানে অল্প বয়সী জনগোষ্ঠী থাকা সত্ত্বেও মৃত্যুর হার বেশি। তিনি টুইটে বলেন, ‘আরও একটি গ্রাফিক্স দেওয়া হল পাকিস্তান ও ভারতীয় রাজ্য মহারাষ্ট্রের মধ্যে (বিশেষজ্ঞের দ্বারা তৈরি)। এটা দেখে বোঝা যায় কোভিড আক্রান্তে শীর্ষে থাকা মহারাষ্ট্রও পাকিস্তানের থেকে ভালো রয়েছে।' ফওহাদ বলেন, ‘ভারতের রাজ্য উত্তরপ্রদেশে পাকিস্তানের তুলনায় মৃত্যুর হার কম, যদিও কম জনসংখ্যা এবং জিডিপি / মাথাপিছু সত্ত্বেও মহারাষ্ট্রের হার বেশি। আমাদের অবশ্যই জানতে হবে উত্তরপ্রদেশ সঠিক কি করেছে এবং মহারাষ্ট্র সঠিক পাঠ শিখতে ভুল করেছে।'

লকডাউন তুলে দেয় পাকিস্তান
ভারত-পাকিস্তান দুই দেশেই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। পাকিস্তানের অবস্থা ক্রমেই শোচনীয় হচ্ছে। লকডাউন করলে আর্থিক ক্ষতি হবে, তাই সাত তাড়াতাড়ি লকডাউন তুলে দিয়েছিল ইমরান সরকার। আর তার ফলই এখন ভুগতে হচ্ছে দেশটিকে। পাকিস্তান সরকার যেভাবে করোনা মোকাবিলায় নাকনি-চোবানি খাচ্ছে তা নিয়ে সম্প্রতি একটি নিবন্ধ লিখেছেন ডনের ইসলামাবাদ সংস্করণের সম্পাদক ফওয়াদ হুসেন। আর তাতেই উত্তর প্রদেশের মতো রাজ্যে যেভাবে কঠোরতার সঙ্গে লকডাউন মেনে চলা হয়েছে তার প্রশংসা করেছেন ফওয়াদ। তাঁর দাবি, উত্তরপ্রদেশের যে জনসংখ্যা, প্রায় সেই জনসংখ্যাই রয়েছে পাকিস্তানে। তার পরেও করোনা মোকাবিলা করতে ব্যর্থ ইমরান খানের সরকার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications