কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের কয়েকঘন্টা আগে অভিযান ইডির! দিল্লির আরেক ক্যাবিনেট মন্ত্রীর বাড়িসহ ৯ জায়গায় তল্লাশি
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির মন্ত্রী রাজকুমার আনন্দের সঙ্গে যুক্ত নটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। সংবাদ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। সূত্রের খবর অর্থ তছরুপের তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। সিভিল লাইন এলাকায় এবং অন্য কয়েকটি জায়গায় কেন্দ্রীয় এই সংস্থা অভিযান চালাচ্ছে। ইডির অনুসন্ধানকারী দলকে এসকর্ট করছে সিআরপিএফের একটি দল।
দিল্লির প্যাটেলনগরের এই বিধায়ক রাজকুমার আনন্দ আপ মন্ত্রিসভায় সমাজকল্যাণ এবং এসসি-এসটি দফতরের দায়িত্বে রয়েছেন। মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের পদত্যাগের পর শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রকগুলি শ্রমমন্ত্রী রাজকুমার আনন্দের হাতে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। পরে স্বাস্থ্য দফতরের দায়িত্হ সৌরভ ভফরদ্বাজের হাতে দেওয়া হয়। আর শিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয় অতীশিকে।

এদিকে এদিনই আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে অর্থ তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এই একই বিষয় নিয়ে প্রায় ছয়মাস আগে সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রিভেনশন অফ নামি লন্ডারিং অ্যাক্টের অধীনে সমন জারি করা হয়েছে।
সূত্রের খবর, দিল্লিতে মামলার তদন্তকারী অফিসারের সামনে হাজির হলেই, অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য রেকর্ড করা হবে। যদিও মুখ্যমন্ত্রী ইডির সামনে হাজির হবেন কিনা, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি আপ।
#WATCH | ED raid underway at the residence of Delhi Minister Raaj Kumar Anand in Civil Lines area. Searches started early morning today. Raids are underway at 9 premises linked to him. Details awaited pic.twitter.com/2Q0ZuFIjGo
— ANI (@ANI) November 2, 2023
অভিযোগ, দিল্লি সরকারের ২০২১-২২ সালের আফগারি নীতি মদ ব্যবসায়ীদের লাইসেন্স দিতে কার্টেলাইজেশনের অনুমতি দিয়েছে। কিছু ডিলারকে পক্ষপাত করা হয়েছে, যারা ঘুষ দিয়েছে বলে অভিযোগ। আপের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
পরবর্তী সময়ে দিল্লির আফগারি নীতি বাতিল করা হয় এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের সুপারিশ করেন। এরপর ইডি পিএমএলএ-র অধীনে মামলা দায়ের করে।












Click it and Unblock the Notifications