বাড়ছে মৃতের সংখ্যা, ইকুয়েডর সরকারের কাছে নেই পর্যাপ্ত কফিন, হাসপাতালে জমছে দেহের স্তুপ

বাড়ছে মৃতের সংখ্যা, ইকুয়েডর সরকারের কাছে নেই পর্যাপ্ত কফিন, হাসপাতালে জমছে দেহের স্তুপ

করোনা ভাইরাসের প্রকোপ এতটাই যে ইকুয়েডরের সরকার মৃতদেহ বহনের জন্য কফিন পর্যন্ত সরবরাহ করতে পারছে না। যে কারণে এই দেশের সরকার করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছে তাদের দেহ বিশাল এক রেফ্রিজারেটরে রাখার বন্দোবস্ত করেছে। কারণ দেশের গিয়াকিল শহরে শত শত মানুষ করোনায় মারা গিয়েছে, এই শহরেই সবচেয়ে বেশি করোনার প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। ইতিমধ্যেই শহরের মর্গ ও হাসপাতালগুলি সব ভর্তি হয়ে গিয়েছে।

প্রিয়জনদের সমাধিস্থ করতে যেতে পারছে না পরিবার

প্রিয়জনদের সমাধিস্থ করতে যেতে পারছে না পরিবার

ল্যাটিন আমেরিকার মধ্যে এই ইকুয়েডরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১৮ জনের। কিন্তু দেশের প্রেসিডেন্ট লেনিন মোরেনো জানিয়েছেন যে আধিকারিকরা একদিনে একশোরও বেশি দেহ সংগ্রহ করে তবে এই সপ্তাহের চিত্রটা আরও বেশি, অধিকাংশ মৃতের পরিবারই কঠোর কোয়ারান্টাইনে রয়েছে বলে তাদের মৃতদেহ সমাধিস্থ করার রীতি থেকে দূরে রাখা হয়।

বড় বড় বাক্সে দেহগুলি রাখা

বড় বড় বাক্সে দেহগুলি রাখা

সরকারের পক্ষ থেকে তিনটে বাক্সের বন্দোবস্ত করা হয়েছে, প্রত্যেকটি ১২ মিটার করে (‌৪০ ফিট)‌ লম্বা। গিয়াকিল শহরের মেয়র সিন্থিয়া ভিটেরি জানিয়েছেন, সরকারি হাসপাতালগুলিতে মৃতদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে যতক্ষণ না সমাধিস্থল তৈরি হচ্ছে তাদের জন্য। ইতিমধ্যে বন্দর শহরের বেসরকারি সমাধিস্থানে ১৫০টি দেহ কবর দেওয়া হয়েছে।

বিরাট ফ্রিজে রাখা হচ্ছে মৃতদেহ

বিরাট ফ্রিজে রাখা হচ্ছে মৃতদেহ

শনিবার গিয়াকিল টিওডোরা মালদোনাডো কার্বো হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা সুরক্ষা গিয়ার পরে স্টোর রুম থেকে দেহগুলি বের করে তার থেকে প্লাস্টিক সরিয়ে, সেগুলিকে অন্য বাক্সে তোলার কাজ করছিলেন। শুক্রবার হাসপাতালের পক্ষ থেকে জানা গিয়েছে, ‘‌এই মহামারিটি আমাদের হাসপাতালের পরিষেবার সক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে।'‌ হাসপাতালের পক্ষ থেকে রবিবার নিশ্চিত করে বলা হয় যে তারা করোনায় মারা গিয়েছে এমন দেহ সংরক্ষণের জন্য বড় রেফ্রিজারেটর নিয়ে এসেছে। হু-এর নির্দেশ অনুসরণ করেই সব ব্যবস্থা করা হয়েছে।

টিওডোরো মালদোনাডো কার্বো পরিচালিত ইকুয়াডোরিয়ান ইনস্টিটিউট অফ সোস্যাল সিকিউরিটি শনিবার টুইটারে জানিয়েছে যে রোগী এবং চিকিৎসা পেশাদারদের সুরক্ষা নিশ্চিত করতে হাসপাতালের সমস্ত অঞ্চলকে তারা জীবাণুমুক্ত করেছে।

ডিজিটাল পদ্ধতি চালু

ডিজিটাল পদ্ধতি চালু

শনিবার ইকুইডর সরকার জানিয়েছে যে তারা নতুন ডিজিটাল পদ্ধতি চালু করেছে যার মাধ্যমে মৃতদের পরিবার খুঁজতে পারবে যে তাদের প্রিয়জনকে কোথায় সমাধিস্থ করা হয়েছে। মোরেনো জানিয়েছেন যে গিয়াকিলে মোট মৃতের সংখ্যা ৩,৫০০ এবং মৃতদের সমাধিস্থ করার জন্য বিশেষ শিবিরের বন্দোবস্ত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+