Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Earthquakes Rock Tibet: একের পর এক কম্পন, ধ্বংসপুরী তিব্বত! মৃতের সংখ্যা বেড়ে ১২৬

Earthquakes Rock Tibet: একের পর এক কম্পন! মঙ্গলবার সাত সকালে প্রথম কম্পন অনুভূত হয় পাহাড় ঘেরা তিব্বতে। এরপর থেকে অন্তত ছয়বার কেঁপে ওঠে সেখানকার মাটিতে। ভয়াবহ এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ১২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় ২০০ জনেরও বেশি মানুষ জখম হয়েছেন। বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে একের পর এক ভূমিকম্পে (Earthquakes Rock Tibet) কার্যত 'মৃত্যুপুরী'তে পরিণত হয়েছে তিব্বত। ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। চারপাশ জুড়ে শুধুই ধ্বংসের ছবি। অন্যদিকে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ কাজ চালানো হচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে কোনও মানুষ আটকে আছেন কিনা তাও জানার চেষ্টা করা হচ্ছে।

Earthquakes Rock Tibet

তবে সময় যত গড়াচ্ছে ততই বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটে একসঙ্গে কম্পন (Tremors) অনুভূত হয় পাঁচটি দেশে। নেপালে উৎসস্থল হওয়ায় কেঁপে ওঠে তিব্বত, ভারত, ভুটান, চিন, বাংলাদেশও (Earthquakes Rock Tibet) । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, নেপাল-তিব্বত সীমানার কাছে শিজাং এলাকায় সকাল ৬টা ৩৫ মিনিটে সর্বপ্রথম ৭.১ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল।

এরপর যথাক্রমে ৪.৭ ও ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এখনও পর্যন্ত মোট ছয়বার কেঁপে উঠেছে তিব্বতের মাটিতে।অন্যদিকে চিনের প্রশাসন জানিয়েছে, ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাটসে-তে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পরিস্থিতি যা তাতে আরও আফটার শকের আশঙ্কা আছে। এই অবস্থায় সাধারণ মানুষকে সাবধান থাকার কথা বলা হয়েছে। যদিও একের পর এক ভূমিকম্পে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।

বহু মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। বিশেষজ্ঞরা বলছেন, মূলত ভারতীয় ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষে ভূমিকম্পের উৎসস্থল। হিমালয়ের নিচে অবস্থিত টেকটনিক প্লেট উপরে উঠে গিয়েই ভয়াবহ ভূমিকম্প হয় তিব্বত ও চিনে।

চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে গত ৫ বছরে চিনের শিগাটসে শহরের ২০০ কিলোমিটারের মধ্যে ২৯টি ভূমিকম্প হয়েছে। তবে মঙ্গলবার সকালে গত ৫ বছরে সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয়েছে। ২০১৫ এর ভূমিকম্পের ভয়াবহতা উসকে দিয়েছে মঙ্গলবারের এই কম্পন (Earthquakes Rock Tibet) । শুধু তাই নয়, মানুষের মনে ভয়ঙ্কর ভাবে ভয় ধরিয়ে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+